শুক্রবার ● ১৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ১৭ মাদক পাচারকারী আটক
সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ১৭ মাদক পাচারকারী আটক
মনির হোসেন
![]()
সেন্টমার্টিনে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১৮ জুলাই) শুক্রবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুলাই শুক্রবার মধ্যরাত ১টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ২টি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল বোট ২টি কে থামার সংকেত দিলে উক্ত বোট ২টি কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেয়ে গভীর সমূদ্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোট ২টি কে আটক করে এবং তল্লাশি চালিয়ে প্রায় ৭ কোটি ২ হাজার টাকা মূল্যের ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা ও ৪০ প্যাকেট ম্যারিজ সিগারেটসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত ইয়াবা পাচারকারী ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়: #অভিযান #ইয়াবাসহ #কোস্টগার্ড #সেন্টমার্টিন










বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান ভাষণ -বজ্রকণ্ঠ
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩
যুক্তরাষ্ট্র ‘সবকিছুই ট্র্যাক করছে’ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
সিলেটে ছিনতাইর ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ
ছাতকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
কক্সবাজারের শাহপুরীতে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট জাল ও মাছসহ ৩৭ জেলে আটক
