শিরোনাম:
●   কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন। ●   আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে ●   গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান ●   দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প ●   জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ●   দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস ●   নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত ●   সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু ●   চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » Draft » ছাতকে বিতর্কিত ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ৫ হাজার টাকা
প্রথম পাতা » Draft » ছাতকে বিতর্কিত ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ৫ হাজার টাকা
২২৬ বার পঠিত
বুধবার ● ৯ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাতকে বিতর্কিত ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ৫ হাজার টাকা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
ছাতকে বিতর্কিত ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ৫ হাজার টাকা

সুনামগঞ্জের ছাতক উপজেলায় গাইনি চিকিৎসক সংকটকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রভাবশালী ডাক্তার-ফার্মেসি সিন্ডিকেটের বিরুদ্ধে অবশেষে প্রশাসনিক পদক্ষেপ গ্রহন ক‌রে‌ছে উপ‌জেলা প্রশাসন।

জাতীয় দৈনিক প‌ত্রিকায় সংবাদ’-এ “ছাতকে ডাক্তার ও ফার্মেসি মিলে সিন্ডিকেটের অভিযোগ, বিপাকে রোগীরা” প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক জনমত সৃষ্টি হয়। এঘটনার জের ধরে গত মঙ্গলবার (৮ জুলাই) বিকা‌লে ছাতক ট্রাফিক পয়েন্টে অবস্থিত বিতর্কিত নীপা ফার্মেসিতে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালা‌নো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুসরাত আরেফিন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক অধ্যাদেশ ১৯৮২-এর সেকশন ১৩(২) ধারায় ফার্মেসিটিকে সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে, ভবিষ্যতে যাতে এমন অনিয়ম না ঘটে, সেজন্য প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে সতর্কও করা হয়। এই মোবাইল কোর্ট স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং প্রশাসনের প্রতি আস্থাহীনতা যখন জনরোষে পরিণত হওয়ার উপক্রম হয়েছিল, ঠিক তখনই ইউএনও’র এই সাহসী পদক্ষেপ আশার আলো দেখিয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, এই অভিযান কেবল অনিয়ম কমাতেই নয়, বরং জনগণের প্রত্যাশা পূরণ করে প্রশাসনের প্রতি তাদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক করা হয়। প্রশাসনের এই ধরনের সরাসরি এবং জনমুখী উদ্যোগ প্রমাণ করে যে, সরকার সত্যিই জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা দীর্ঘদিন ধরে এমন একটি পদক্ষেপের জন্য অপেক্ষা করছিলাম। ইউএনও স্যার মোবাইল কোর্ট পরিচালনা করে আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন। এটি খুবই ভালো উদ্যোগ, এতে অনিয়ম কমে আসবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। অপর একজন নাগরিকের মন্তব্য ছিল, প্রথমে আমরা হতাশ ছিলাম, কিন্তু এখন দেখছি প্রশাসন আমাদের কথা শুনছে। ইউএনও স্যারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

জানা গেছে, ডাক্তার ফাতেমাতুজ জোহরা সপ্তাহে তিনদিন নীপা ফার্মেসিতে রোগী দেখেন এবং এ সময় অতিরিক্ত ফি আদায় করেন। তার বিরুদ্ধে চিকিৎসার নামে রোগীদের জিম্মি করে ফার্মেসির নির্ধারিত ওষুধ কিনতে বাধ্য করারও গুরুতর অভিযোগ রয়েছে। অনেকেই ডাক্তার. জোহরার বিরুদ্ধে পেশাগত নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন, দাবি করেছেন তিনি সরকারি হাসপাতালের অভাবকে পুঁজি করে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছেন।

স্থানীয়দের আরও অভিযোগ, নীপা ফার্মেসির মালিকের ছেলে একজন সিনিয়র সহকারী সচিব হওয়ায় প্রশাসনিক প্রভাব খাটিয়ে এসব অভিযোগ বারবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তাদের মতে, ক্ষমতার অপব্যবহারই এই সিন্ডিকেটের মূল চালিকা শক্তি। ডাক্তার ফাতেমাতুজ জোহরার নৈতিক স্খলন এবং নীপা ফার্মেসির আর্থিক লোভ ও ক্ষমতার দাপট এই দুইয়ের সম্মিলনে ছাতকের স্বাস্থ্যসেবার চিত্র ভয়াবহভাবে নষ্ট হয়েছে বলে একাধিক পক্ষ দাবি করেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এসব ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, “আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং সর্বোচ্চ জরিমানা করেছি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



বিষয়: #  #  #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---
কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন টেলিনরের গ্রুপ সিইও
দৌলতপুর রহিমা বেগম একাডেমি সপ্তম শ্রেণীর ছাত্র অপহরণকারীর খপ্পর থেকে প্রাণে রক্ষা পেল সাঈদ
সুনামগঞ্জে বাঁধের নামে লুটপাটের প্রতিবাদে কৃষকদের রাজপথ অবরোধ
নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ
সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড
ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান?
আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস
ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান
শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হলো অনলাইন ক্লাস
সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ
কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ
সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নামে দুর্নীতি : ডিসি ইলিয়াসসহ দুর্নীতিবাজদের বিচার দাবী
বিএনপি দেশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে: জামায়াত
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনের পদত্যাগ
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা
শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে মার্কিন প্রতিনিধিদল
ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল
রাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধার