শিরোনাম:
●   সুনামগঞ্জে বাঁধের নামে লুটপাটের প্রতিবাদে কৃষকদের রাজপথ অবরোধ ●   নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ ●   সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড ●   ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান? ●   আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস ●   ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ●   ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান ●   শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হলো অনলাইন ক্লাস ●   সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ ●   কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্রিটেনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রীতি প্যাটেলের
প্রথম পাতা » প্রবাসে » বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্রিটেনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রীতি প্যাটেলের
১৪৫ বার পঠিত
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্রিটেনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রীতি প্যাটেলের

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া,
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্রিটেনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রীতি প্যাটেলের
বাংলাদেশে ক্রমবর্ধমান সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় এবার সরাসরি ও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কনজারভেটিভ এমপি প্রীতি প্যাটেল। তিনি সতর্ক করে বলেছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এমন এক সংকটময় পর্যায়ে পৌঁছেছে, যা আর ‘কূটনৈতিক ভদ্রতা’ দিয়ে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

২০২৬ সালের ৯ জানুয়ারি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে প্রীতি প্যাটেল বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা হত্যা, নির্যাতন ও ভয়ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন। সংবিধান দ্বারা নিশ্চিত ধর্মীয় স্বাধীনতা বাস্তবে মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। তার ভাষায়, এসব সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—বরং তা লক্ষ্যভিত্তিক, পরিকল্পিত এবং ধারাবাহিক।

তিনি উল্লেখ করেন, এতদিন ধরে যুক্তরাজ্যের প্রতিক্রিয়া মূলত ‘উদ্বেগ প্রকাশ’-এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় এই অবস্থান আর গ্রহণযোগ্য নয় এবং এতে একটি বিপজ্জনক বার্তা যাচ্ছে—সংখ্যালঘুদের অধিকার যেন ঐচ্ছিক বিষয়।

প্রীতি প্যাটেল বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক কেবল কূটনৈতিক নয়; এটি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মানবিক বন্ধনে আবদ্ধ। প্রায় ১০ লাখ ব্রিটিশ নাগরিকের শিকড় বাংলাদেশে। ঢাকায়, চট্টগ্রামে বা সিলেটে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিধ্বনি শোনা যায় লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারের ব্রিটিশ-বাংলাদেশি পরিবারগুলোতেও। ফলে এটি আর কেবল দূরের কোনো দেশের সংকট নয়—এটি যুক্তরাজ্যেরও একটি বিষয়।

চিঠিতে তিনি বলেন, হত্যা, গণহামলা, ভয়ভীতি প্রদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত নিপীড়নের পর্যাপ্ত প্রমাণ থাকা সত্ত্বেও যুক্তরাজ্যের প্রতিক্রিয়া যথেষ্ট শক্ত হয়নি। এর ফলে দায়মুক্তির সংস্কৃতি আরও উৎসাহিত হচ্ছে।

এই প্রেক্ষাপটে তিনি সব দলের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান, পররাষ্ট্র দপ্তরের ওপর চাপ সৃষ্টি করে তিনটি জরুরি পদক্ষেপ নিতে—

প্রথমত, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের দাবি জানানো।
দ্বিতীয়ত, কমনওয়েলথভুক্ত দেশ, জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে সক্রিয় করে সুরক্ষা ও পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করা।
তৃতীয়ত, ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু সুরক্ষাকে যুক্তরাজ্য–বাংলাদেশ সম্পর্কের অবিচ্ছেদ্য শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করা—যার সঙ্গে বাণিজ্য, উন্নয়ন সহায়তা ও নিরাপত্তা সহযোগিতা যুক্ত থাকবে।

প্রীতি প্যাটেল জোর দিয়ে বলেন, এটি কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়; বরং এটি নীতিনিষ্ঠ ও দায়িত্বশীল কূটনীতি। তার মতে, সংখ্যালঘুরা যদি ভয়ের মধ্যে বসবাস করে, তবে কোনো দেশই স্থিতিশীল থাকতে পারে না। সহিংসতাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করলে গণতন্ত্র টিকে থাকে না।

তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতিতে নীরব থাকা মানে মানবাধিকার রক্ষার দাবি থেকে সরে আসা। এখনো সময় আছে পরিস্থিতি বদলানোর—এটি একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর সুযোগ।

শেষে প্রীতি প্যাটেল বলেন, “যাদের কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে, যুক্তরাজ্যকে তাদের পাশে দাঁড়াতে হবে। ধর্ম পালনের স্বাধীনতা রক্ষা করতেই হবে। এবং স্পষ্টভাবে জানাতে হবে—হিন্দু বা যে কোনো সংখ্যালঘুর ওপর নির্যাতনের কোনো স্থান নেই একটি আধুনিক, গণতান্ত্রিক বাংলাদেশে।”



বিষয়: #



প্রবাসে থেকে আরও

ব্রঙ্কসে যাত্রা শুরু হল প্রাইম এশিয়ান রেস্টুরেন্ট। ব্রঙ্কসে যাত্রা শুরু হল প্রাইম এশিয়ান রেস্টুরেন্ট।
লন্ডনে আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ লন্ডনে আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের মতবিনিময়। ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের মতবিনিময়।
ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
নিউইয়র্কের স্মরনীয় বরণীয় মরহুম কামাল আহমেদ ভাই। নিউইয়র্কের স্মরনীয় বরণীয় মরহুম কামাল আহমেদ ভাই।
গান দিয়ে আকাশ ছুঁতে চান গীতিকার আশিষ দেবরায়। গান দিয়ে আকাশ ছুঁতে চান গীতিকার আশিষ দেবরায়।
স্বাধীনতা দিবস উপলক্ষে ইস্ট লন্ডনে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকের আয়োজন স্বাধীনতা দিবস উপলক্ষে ইস্ট লন্ডনে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকের আয়োজন
বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপল‌ক্ষে যুক্তরাজ্যের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে উদযাপন বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপল‌ক্ষে যুক্তরাজ্যের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে উদযাপন
“গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্দোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত “গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্দোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জে বাঁধের নামে লুটপাটের প্রতিবাদে কৃষকদের রাজপথ অবরোধ
নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ
সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড
ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান?
আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস
ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান
শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হলো অনলাইন ক্লাস
সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ
কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ
সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নামে দুর্নীতি : ডিসি ইলিয়াসসহ দুর্নীতিবাজদের বিচার দাবী
বিএনপি দেশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে: জামায়াত
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনের পদত্যাগ
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা
শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে মার্কিন প্রতিনিধিদল
ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল
রাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধার
সুনামগঞ্জে বাঁধ নির্মাণ প্রকল্পে ১৪৪ জারি করলো এডিএম কোর্ট
জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী
মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান
মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী
ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি
সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু
দৌলতপুরে মেসার্স এম.রফিক ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কালোবাজারি অনিয়ম ও টাকা ভাগাভাগী নিয়ে সংঘর্ষ