বুধবার ● ২ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নতুন অর্থবছরের প্রথমদিনে মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে ৪ বিদেশি বাণিজ্যিক জাহাজ
নতুন অর্থবছরের প্রথমদিনে মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে ৪ বিদেশি বাণিজ্যিক জাহাজ
মনির হোসেন, মোংলা
![]()
২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, কন্টেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি এবং আয় সকল লক্ষ্যমাত্রাই সফলভাবে অতিক্রম করেছে।
বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, বন্দরের এ সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১লা জুলাই বন্দরের ৫নং জেটিতে ২৯৯ টিইইউজ কন্টেইনার নিয়ে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ কোটা রেস্টু, ৬ নং জেটিতে চিটাগুড় নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ এমটি হাইয়ং, ৭ নং জেটিতে রুপপুর পাওয়ার প্লান্টের মেশিনারিজ নিয়ে সিয়েরা লিওন পতাকাবাহী জাহাজ এমভি হিস্ট্ররি এডওয়ার্ড এবং ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রীড কোম্পানির মেশিনারিজ নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ এমভি ডি এস প্রপার্টি এ ৪টি বিদেশী বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এছাড়াও বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় ৭টি, বেসক্রিক এলাকায় ২টি, এলপিজি জেটিতে ১টি সহ পোর্ট লিমিটের মধ্যে মোট ১৪টি বিদেশী জাহাজ অবস্থান করছে।
এ সকল জাহাজে রয়েছে পাওয়ার গ্রীড অব কোম্পানি ও রুপপুর প্রজেক্টের মেশিনারিজ পণ্য, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর এবং সিমেন্ট তৈরির কাঁচামাল ইত্যাদি।
বিষয়: #অর্থবছর #জাহাজ #জেটি #নতুন #প্রথমদিন #বন্দরে #বাণিজ্যিক #বিদেশি #ভিড়েছে #মোংলা










কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড 