শিরোনাম:
●   হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন ●   নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ ●   সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ●   নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক ●   ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ●   এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ ●   কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক ●   সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার ●   রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা ●   রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৩০ জুন ২০২৫
প্রথম পাতা » Draft » টেকসই ভবিষ্যতের লক্ষ্যে পার্টনার ব্যাংক প্রতিনিধিদের সঙ্গে এনার্জিপ্যাকের মতবিনিময়
প্রথম পাতা » Draft » টেকসই ভবিষ্যতের লক্ষ্যে পার্টনার ব্যাংক প্রতিনিধিদের সঙ্গে এনার্জিপ্যাকের মতবিনিময়
২৩৮ বার পঠিত
সোমবার ● ৩০ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টেকসই ভবিষ্যতের লক্ষ্যে পার্টনার ব্যাংক প্রতিনিধিদের সঙ্গে এনার্জিপ্যাকের মতবিনিময়

নাগরিক সাংবাদিক::
বৈঠকে স্বচ্ছতা, প্রবৃদ্ধি ও উদ্ভাবনে গুরুত্বারোপ করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা উপস্থাপন
চলমান বৈশ্বিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে নিজেদের ব্যাংকিং অংশীদারদের সাথে সম্পর্ক আরও জোরদার করতে এক ব্যবসায়িক সংলাপের আয়োজন করেছে এনার্জিপ্যাক গ্রুপ। সম্প্রতি রাজধানীর গুলশান ক্লাবে ‘এনার্জিপ্যাক ব্যাংকার্স’ মিট’ শীর্ষক এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে দেশের ২৯টি ব্যাংকের ১৫০ জনের বেশি জ্যেষ্ঠ প্রতিনিধি এবং এনার্জিপ্যাক গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

আয়োজনে প্রাতিষ্ঠানিক পুনরুদ্ধার ও ভবিষ্যৎ টেকসই প্রবৃদ্ধির কৌশল নিয়ে এনার্জিপ্যাক গ্রুপের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করা হয়। এনার্জিপ্যাক গ্রুপের পরিচালক রেজওয়ানুল কবির ও প্রমিতি অনসূয়া আলম; এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) আমিনুর রহমান খান; এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিএফও গোলাম মোহাম্মদ; এবং এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেডের সিএফও মাহবুব হাসানসহ গ্রুপের ঊর্ধ্বতন নেতৃত্ব অতিথিদের সামনে এ রোডম্যাপ উপস্থাপন করেন। এরপর অতিথিদের নানা প্রশ্নের উত্তর দেন তারা। পরে, সবার অংশগ্রহণে এক ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের অঙ্গীকারবদ্ধ এনার্জিপ্যাক গ্রুপ। এর ধারাবাহিকতায়, ব্যবসায়ের রোডম্যাপে স্বচ্ছতা ও অংশীদারিত্বের ওপর জোর দেয়া হয়। যৌক্তিক ও তথ্যনির্ভর অনুমানের ওপর ভিত্তি করে তৈরি এ রোডম্যাপে টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের কৌশল সম্পর্কে বিস্তারিত সবার সামনে তুলে ধরা হয়। দেশে জ্বালানি ও প্রকৌশল খাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ব্যবসায়ের স্থিতিশীলতা, প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং টেকসই ও ভবিষ্যতমুখী বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নিজেদের গুরুত্বপূর্ণ অংশীদার সামনে ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশীদ তার বক্তব্যে চলমান বৈশ্বিক পরিস্থিতির বিভিন্ন চ্যালেঞ্জের ওপর আলোকপাত করে এর সমাধানে সহযোগিতামূলক উদ্যোগ ও ভবিষ্যতের সঠিক কর্মপরিকল্পনার ওপর জোর দেন। তিনি বলেন, “আর্থিক ক্ষেত্রে আমরা আমাদের বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে সম্পূর্ণ অবগত। একইসাথে, আমরা ভবিষ্যতে দেশ ও অর্থনীতির কল্যাণে ভূমিকা রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। আমাদের প্রায় ১২ হাজার কর্মীর কর্মসংস্থান নিশ্চিত করতে হলে আমাদের প্রতিষ্ঠানগুলোকে সচল রাখা জরুরি। ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও জ্বালানি – এ খাতগুলো দেশীয় শিল্পের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই, আমরা আমাদের ব্যাংকিং অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছি, তারা যেন তরুণদের কথা চিন্তা করে ও আমাদের সম্মিলিত ভবিষ্যতের কথা ভেবে সার্বিক প্রক্রিয়ায় কাঠামোগত পরিবর্তন নিয়ে আসে।”

সবার অংশগ্রহণে বৈঠকে স্বতঃস্ফূর্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ব্যাংকের প্রতিনিধিরা এনার্জিপ্যাকের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বে সাম্প্রতিক আর্থিক সংকট, খাতভিত্তিক ঝুঁকি, নীতি-নির্ধারণী পরিবর্তন ও ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে অনুষ্ঠানে গঠনমূলক আলোচনা করা হয়।

এ আয়োজন এনার্জিপ্যাকের সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতে গ্রুপটির দীর্ঘদিনের অংশীদারদের সাথে সময়োপযোগী উদ্যোগ গ্রহণের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশে ব্যবসা খাতের চ্যালেঞ্জিং বাস্তবতায়, এই আয়োজন অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিশ্রুতিরই প্রতিফলন।



বিষয়: #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৪ মে
বহুমুখী উদ্যোগের কারণে তেলের দাম নিয়ন্ত্রণে সক্ষম সরকার
ট্রাম্প ‘খুব বেশি কথা বলেন’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান