শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ২৯ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোটিপতি পিয়নের জেল, ৫ কোটি টাকা জরিমানা
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোটিপতি পিয়নের জেল, ৫ কোটি টাকা জরিমানা
৩৬২ বার পঠিত
বুধবার ● ২৯ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোটিপতি পিয়নের জেল, ৫ কোটি টাকা জরিমানা

কোটিপতি পিয়নের জেল, ৫ কোটি টাকা জরিমানাব্রাহ্মণবাড়িয়া সদর সাব-রেজিস্ট্রার অফিসের রেজিস্ট্রেশন ফি, তল্লাশি ফি ও নকলের ফিস বাবদ ৫ কোটি ৭৭ লাখ ২৫ হাজার ৫৩৯ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করার দায়ে অফিস পিয়ন ইয়াছিন মিয়াকে (৪৫) ৫ কোটি টাকা জরিমানা করেছেন আদালত। এ সময় একই অপরাধে ৮ বছর কারাদণ্ড দেওয়া হয় তাকে।

মঙ্গলবার (২৮ মে) কুমিল্লার স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) সামছুন্নাহার এ রায় দেন।

কুমিল্লা দুদকের উপ-পরিচালক মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত ইয়াছিন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের মোহন মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর সাব রেজিস্ট্রার পিয়ন পদে কর্মরত ছিলেন।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৬ নভেম্বর থেকে ২০২৪ সালের ৭ এপ্রিল পর্যন্ত সাব-রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর জাল করে নকল চালান ও তালিকা তৈরি করে ব্রাহ্মণবাড়িয়া সদর সাব-রেজিস্ট্রার অফিসের রেজিস্ট্রেশন ফি, তল্লাশি ফি ও নকলের ফি বাবদ ৫ কোটি ৭৭ লাখ ২৫ হাজার ৫৩৯ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন পিয়ন ইয়াছিন।

তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় ২০১৯ সালের ১০ ডিসেম্বর দুদক কুমিল্লার সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান দুদক আইনে মামলা দায়ের করেন। ওই মামলার রায়ে পিয়ন ইয়াছিন মিয়াকে ৮ বছরের কারাদণ্ড এবং ৫ কোটি টাকা অর্থদণ্ড প্রদান করেন।

দুদক, কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হক বলেন, বিচারক উভয়পক্ষের শুনানি শেষে আসামি ইয়াছিনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও আগামী ৬০ দিনের মধ্যে আত্মসাৎকৃত ৫ কোটি ৩০ লাখ ৮৩ হাজার ৭৭২ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার রায় দেন। রায় ঘোষণার সময় তিনি (ইয়াছিন) আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত পিয়ন ইয়াছিনের বিরুদ্ধে কয়েক কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা অপর একটি মামলা বর্তমানে দুদক কুমিল্লার কার্যালয় তদন্ত করছে।



বিষয়: #



প্রধান সংবাদ থেকে আরও

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান ভাষণ -বজ্রকণ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান ভাষণ -বজ্রকণ্ঠ
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩
যুক্তরাষ্ট্র ‘সবকিছুই ট্র্যাক করছে’ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্র ‘সবকিছুই ট্র্যাক করছে’ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
সিলেটে ছিনতাইর ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর। সিলেটে ছিনতাইর ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ
ছাতকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩ ছাতকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
কক্সবাজারের শাহপুরীতে ৩০ হাজার  ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড কক্সবাজারের শাহপুরীতে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট  জাল ও মাছসহ ৩৭ জেলে আটক বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট জাল ও মাছসহ ৩৭ জেলে আটক

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান ভাষণ -বজ্রকণ্ঠ
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩
যুক্তরাষ্ট্র ‘সবকিছুই ট্র্যাক করছে’ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
সিলেটে ছিনতাইর ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ
ছাতকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
কক্সবাজারের শাহপুরীতে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট জাল ও মাছসহ ৩৭ জেলে আটক
সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জের তাজপুরে পূর্ব শত্রুতার জেরে খড়ের ঘরে আগুন
গণঅভ্যুত্থানের পর নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আজ বায়ুদূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা
বিশেষ ফ্লাইটে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান-কলিম উদ্দিন আহমদ মিলন এমপি
কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ
মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ
দৌলতপুরে বদ্যৈুতকি র্শট-র্সাকটিে কৃষকরে বসতবাড়ি পুড়ে ছাই