শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২২ জুন ২০২৫
প্রথম পাতা » Default Category » তিস্তা নদীর কোল ঘেঁষে ডাংরারহাট গ্রাম
প্রথম পাতা » Default Category » তিস্তা নদীর কোল ঘেঁষে ডাংরারহাট গ্রাম
৩৮১ বার পঠিত
রবিবার ● ২২ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিস্তা নদীর কোল ঘেঁষে ডাংরারহাট গ্রাম

বিপুল চন্দ্র রায়
তিস্তা নদীর কোল ঘেঁষে ডাংরারহাট গ্রাম
তিস্তা নদীর কোল ঘেঁষে এক ছবির মতো গ্রাম, ডাংরারহাট গ্রাম। রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার বিদ্যানন্দ ইউনিয়নে ডাংররাহাট গ্রামখানা। মাটির মেঠো পথ, গ্রামখানা সবুজে সমাহার, একদিকে তিস্তা নদী আর দিগন্ত ছোঁয়া আকাশ, এইসব মিলিয়েই ডাংরারহাট যেন এক শান্ত নীড়।

এখানকার মানুষের জীবনযাত্রা সরল, চরের বালু মাটি আর নদীর সঙ্গে বাঁধা জীবনের গতিপথ। সকাল হলেই পুরুষেরা লাঙল কাঁধে ছুটে যায় ফসলের মাঠে, আর নারীরা ব্যস্ত হয়ে পড়ে ঘরের কাজে। খোলা আকাশের নিচে বসে দুপুরে বটতলায় গল্পগুজব চলে, বিকেলে শিশুরা খেলে ধুলোমাটি মেখে ডাংরারহাট স্কুল মাঠে । তাঁরা খেলে কানামাছি, হাডুডু ,ফুটবল,ক্রিকেট ইত্যাদি। সন্ধ্যা নামলে মন্দিরের ঘণ্টার ধ্বনি আর মসজিদের আজানের সুর মিলেমিশে একাকার হয়ে যায়, জানান দেয় দিনের সমাপ্তির।

কিন্তু এই শান্তির বুকেই লুকিয়ে আছে এক গভীর দুঃখ বেদনার প্রতিচ্ছবি, যা তিস্তা নদীর উপহার। তিস্তা ডাংরারহাটের জীবনরেখা, আবার মাঝে মাঝে যেন মূর্তমান বিভীষিকা। বর্ষাকালে তিস্তা যখন ফুলেফেঁপে ওঠে, তখন নদীর কূল ছাপিয়ে জল ঢুকে পড়ে লোকালয়ে, গ্রাস করে ফসলের মাঠ, ভাসিয়ে দেয় ঘরবাড়ি।

তিস্তার ভাঙনে সর্বস্বান্ত হয়েছে কত পরিবার। প্রতিবছর ভাঙ্গে তিস্তা নদী। বাড়িঘর নদীর গর্ভে বিলীন হয়ে যায় চোখের সামনে অথচ কিছুই করার নেই। চোখেমুখে এক বুক চাপা কষ্ট আর অনিশ্চয়তার ছাপ। এমন ঘটনা ডাংরারহাটে নতুন নয়। প্রতি বছরই তিস্তার ভাঙন নতুন করে দুঃখের গল্প লেখে এখানকার মানুষের জীবনে।

নদীর পাড়ের মানুষগুলো নিরুপায়। তারা জানে, তিস্তা তাদের জীবন, আবার তিস্তাই তাদের কষ্টের কারণ। তবুও তারা নদীকে ভালোবাসে, নদীর উপরই তাদের জীবন-জীবিকা নির্ভরশীল। ভাঙা ঘর, হারানো জমি, সবকিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে তারা। কারণ ডাংরারহাট তাদের গ্রাম, তাদের শিকড়। এই গ্রামের মাটি আর জল তাদের রক্তে মিশে আছে, আর তিস্তার অবিরাম বয়ে চলা তাদের জীবনেরই প্রতিচ্ছবি।



বিষয়: #  #  #  #  #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
বাংলাদেশি পণ্যে ১ শতাংশ শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
জাপানে নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ স্কুল ছাত্রের মৃত্যু
৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিঞা
রাণীনগরে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল
দিরাইয়ে নির্বাচনী সমাবেশে নাছির চৌধুরী : আওয়ামী লীগ আমাদের শত্রু নয়,আওয়ামীলীগ বিএনপির মিত্র
বিএনপি ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে: তারেক রহমান
অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ডিএনসিসির প্রশাসক নিয়োগ
নির্বাচনের আগে পুলিশের ১৫৩ কর্মকর্তার পদোন্নতি
ভোটকেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই