শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১৭ জুন ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » কার্ডিফে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘বিগ হালাল ফুড ফেস্টিভ্যাল ২০২৫’: স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা
প্রথম পাতা » প্রবাসে » কার্ডিফে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘বিগ হালাল ফুড ফেস্টিভ্যাল ২০২৫’: স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা
২৪৮ বার পঠিত
মঙ্গলবার ● ১৭ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কার্ডিফে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘বিগ হালাল ফুড ফেস্টিভ্যাল ২০২৫’: স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া:

কার্ডিফে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘বিগ হালাল ফুড ফেস্টিভ্যাল ২০২৫’: স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে অনুষ্ঠিত হলো বহুল প্রত্যাশিত বার্ষিক ‘বিগ হালাল ফুড ফেস্টিভ্যাল ২০২৫’। গত ১৪ ও ১৫ জুন (শনিবার ও রোববার) কার্ডিফের ওয়েলস মিলেনিয়াম সেন্টারে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ ফেস্টিভ্যাল হয়ে উঠেছিল এক অনন্য স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা।ইসলামী শরিয়ত অনুযায়ী হালাল খাবারের বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি এই আয়োজন ছিল ভিন্নধর্মী সংস্কৃতি ও সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আয়োজক ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটির অন্যতম কো-অর্ডিনেটর ও বৃটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মের প্রতিনিধি সাজ হারিছ উৎসব সফল করতে সকল সহযোগীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই আয়োজন শুধু খাবারের স্বাদ নয়, বরং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করেছে।” তৃতীয় বছরের মতো অনুষ্ঠিত এই বৃহৎ হালাল খাদ্য উৎসবে বৃটেনের বিভিন্ন শহর থেকে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। শুধু বাংলাদেশি বা মুসলিম কমিউনিটিই নয়, বরং বিভিন্ন ধর্ম-বর্ণ ও সংস্কৃতির মানুষজন এখানে এসে হালাল খাবারের স্বাদ গ্রহণের পাশাপাশি নিজেদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ে অংশ নেন। ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও ওয়েলস বাংলা নিউজের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর বলেন, “বছরব্যাপী সবাই এই উৎসবটির জন্য অপেক্ষা করে থাকে। এটি শুধু একটি খাদ্য উৎসব নয়, বরং সব কমিউনিটিকে একত্রিত করার একটি মানবিক প্ল্যাটফর্ম। সাজ হারিছ ও তার টিমের চমৎকার ব্যবস্থাপনা এই আয়োজনকে সফল করেছে।” এই ফেস্টিভ্যালে অংশ নেয় শতাধিক রেস্তোরাঁ, ফুড ট্রাক ও শেফ, যারা বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, আরবি, তুর্কি, দক্ষিণ এশীয়, উত্তর আফ্রিকান এবং কানাডিয়ান ফিউশনসহ বিশ্বের বিভিন্ন দেশের হালাল খাবার পরিবেশন করেন।খাবারের পাশাপাশি মেলায় ছিল শিশুদের জন্য গেমস, ক্রিয়েটিভ ওয়ার্কশপ, হস্তশিল্প ও ইসলামিক ক্যালিগ্রাফির প্রদর্শনী। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজন করা হয়েছিল স্থানীয় চ্যারিটি ও দানমূলক কর্মকাণ্ড, ফুড ড্রাইভ এবং অনাথ শিশুদের জন্য তহবিল সংগ্রহ কার্যক্রমও।আয়োজকরা জানিয়েছেন, আগামী বছর এই উৎসব আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। কমিউনিটির সবার সহযোগিতা থাকলে এই আয়োজন কেবল বৃটেনে নয়, আন্তর্জাতিক পরিসরেও আরও পরিচিতি পাবে বলে তারা আশাবাদী। ‘বিগ হালাল ফুড ফেস্টিভ্যাল’ হয়ে উঠেছে শুধু খাদ্যের উৎসব নয়—এটি এখন সংহতি, সংস্কৃতি ও ভালোবাসার এক প্ল্যাটফর্ম।’



বিষয়: #  #  #  #



প্রবাসে থেকে আরও

মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত
আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার। আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল
যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল। যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল।
“বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো” “বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো”
মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল।

আর্কাইভ

---
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান