শনিবার ● ১৫ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে সাংবাদিক সম্রাটকে প্রাণনাশের হুমকি ॥ থানায় জিডি
দৌলতপুরে সাংবাদিক সম্রাটকে প্রাণনাশের হুমকি ॥ থানায় জিডি
খন্দকার জালাল উদ্দীন :

জাতীয় দৈনিক গণকণ্ঠ পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি ও আল্লারদর্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সম্রাট আলী ওরফে অন্তর আহম্মেদ কেপ্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শুক্রবার রাতে ৪ জনকে অঅভিযুক্ত করে দৌলতপুর থানায় তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান মিনা জিডির বিষয়টি নিশ্চিত করেন।
জিডি সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গতকাল বিকেলে সাংবাদিক সম্রাটের দোকানে গিয়ে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালাগালি, প্রাণনাশের হুমকি ও তার ব্যবসায়ীক দোকান পুড়িয়ে ফেলার হুমকি দেন। এই ঘটনায় সাংবাদিক সম্রাট বাদী হয়ে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেন।
সাংবাদিক সম্রাট জানান, অভিযুক্তদের সাথে অনেক দিন যাবত টাকা ছিনতায়ের বিষয়ে শত্রুতা চলে আসছিল। তারই প্রেক্ষিতে ১৪ জুন, শুক্রবার বিকেলে তারা হঠাৎ আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে অকথ্য ভাষায় গালাগালি, আমাকে দুনিয়ে থেকে সরিয়ে ফেলার হুমকি ও দোকানে আগুন দিয়ে পুরিয়ে ফেলার হুমকি দেয় অভিযুক্তরা। আমি এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এই ঘটনার সঠিক বিচারের দাবি জানায় এবং তাদের আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবি জানায়।
এ ঘটনায় কুষ্টিয়া জেলায় ও দৌলতপুরের কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।
বিষয়: #দৌলতপুর










গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড 