শুক্রবার ● ৬ জুন ২০২৫
প্রথম পাতা » Draft » মোংলায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ পলিথিন ও সিমফ্রাই জাল জব্দ
মোংলায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ পলিথিন ও সিমফ্রাই জাল জব্দ
মনির হোসেন
![]()
মোংলায় যৌথবাহিনীর অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ও সিমফ্রাই জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, ৬ জুন শুক্রবার সকাল ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী এবং বন ও পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট এর সমন্বয়ে বাগেরহাটের মোংলা উপজেলার শাপলা চত্বর মোড় সংলগ্ন মেসার্স হাসান স্টোরে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালীন উক্ত প্রতিষ্ঠান থেকে আনুমানিক ১২ লক্ষ টাকা সমমূল্যের ২৫০০ কেজি অবৈধ পলিথিন এবং আনুমানিক ১ কোটি ৭৫ লক্ষ টাকা সমমূল্যের ৫ লক্ষ মিটার সিমফ্রাই জাল জব্দ করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন এবং মৎস্য সংরক্ষণ বিধিমালা অনুযায়ী এসব সামগ্রী অবৈধ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে জব্দকৃত অবৈধ পলিথিনসমূহ বাগেরহাট পরিবেশ অধিদপ্তর এর নিকট হস্তান্তর করা হয় এবং জব্দকৃত সিমফ্রাই জালসমূহ পরিবেশবান্ধব উপায়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করার প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এই অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিষয়: #মোংলা










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 