শনিবার ● ১৫ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » কুষ্টিয়ার দৌলতপুর র্যাবের অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারি আটক
কুষ্টিয়ার দৌলতপুর র্যাবের অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারি আটক
খন্দকার জালাল উদ্দীন :

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ মো. আশিক রহমান (২৪) নামে একজন মাদককারবারি আটক হয়েছে।
১৪ জুন, শুক্রবার বিকেল ৪টায় সদর উপজেলার ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সহ তাকে আটক করা হয়। সে মিরপুর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে। র্যাব সূত্র জানায়, মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল কুষ্টিয়া সদর উপজেলার ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় ২০ বোতল ফেনসিডিল (যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা) সহ মাদককারবারি মো. আশিক রহমানকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছিল বলে র্যাবের জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে। আটক মাদককারবারি মো. আশিক রহমান বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মামলা দায়ের করেছে র্যাব।
বিষয়: #কুষ্টিয়া










গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড 