মঙ্গলবার ● ৩ জুন ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » আইপ্যাডে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ
আইপ্যাডে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক::
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারাবিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে।
এবার আইপ্যাড ব্যবহারকারীদের জন্য সুখবর আনলো হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের যাত্রা শুরুর ১৫ বছর পর আইপ্যাডে যুক্ত হলো মেসেজিং প্ল্যাটফর্মটি। এবার থেকে আইফোন ও ম্যাক পিসি’র মতো অ্যাপলের আইপ্যাডেও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ অ্যাপটি।
আইপ্যাড ব্যবহারকারীরা অ্যাপলের অ্যাপ স্টোর হতে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ডাউনলোড করে তাদের আইপ্যাডে ব্যবহার করতে পারছেন। এর ফলে দীর্ঘ ১৫ বছর পর আইপ্যাডে যুক্ত হলো হোয়াটসঅ্যাপের সাপোর্ট।
অ্যাইপ্যাডে হোয়াটসঅ্যাপের সাপোর্ট যুক্ত হওয়ায় মেটা’র মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপটির বিভিন্ন ফিচার এবার উপভোগ করা যাবে আইপ্যাডে, ঠিক যেমনটা করা যায় অ্যাপলের আইফোন ও ম্যাক পিসিতে। এর মধ্যে রয়েছে অডিও ও ভিডিও কলের সুবিধা যেখানে ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা ব্যবহারের পাশাপাশি গ্রুপ কলে অংশ নেওয়া সবার সঙ্গে স্ক্রিন শেয়ার করারও সুযোগ পাবেন আইপ্যাড ব্যবহারকারীরা।
অ্যাপল আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপ প্রস্তুত হওয়ায় আইপ্যাড ব্যবহারকারীরা আরও কিছু সুবিধা উপভোগ করতে যাচ্ছেন। আইপ্যাডওএস অপারেটিং সিস্টেমভিত্তিক বেশ কিছু ফিচার যেমন স্টেজ ম্যানেজার, স্প্লিট ভিউ ও স্লাইড ওভার এখন হোয়াটসঅ্যাপেও কাজ করবে। এর ফলে ব্যবহারকারীরা ওয়েব ব্রাউজ বা ভিডিও দেখার সময়ও হোয়াটসঅ্যাপ মেসেজগুলো স্প্লিট-স্ক্রিন ভিউ’তে দেখতে পাবেন।
এছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময়ও অ্যাইপ্যাডের স্ক্রিনে মাল্টিটাস্কিং করা যাবে, যেমনটা অনেক মোবাইল ডিইভাসেই করা যায় না।
সূত্র: দ্য ভার্জ
বিষয়: #আইপ্যাডে #করা #ব্যবহার #যাবে #হোয়াটসঅ্যাপ




জাতীয় নির্বাচনের সময় নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য বাংলালিংক বিশেষ ভয়েস এবং ডেটা প্যাক চালু করেছে
দীর্ঘদিনের গ্রাহকদের স্বীকৃতি দিতে ‘হাই-ভ্যালু লয়্যালটি পোর্টফোলিও’ চালু করল বাংলালিংক
বাংলাদেশের নারী ফুটবলারদের সমর্থনে ‘নাম্বার ১ ইন অ্যাকশন’ ক্যাম্পেইন চালু করল ইনফিনিক্স
দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার
এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউ-তে রাইজের এআই ক্যাম্প
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়
শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ - স্যামসাং প্লাটিনাম স্পন্সর
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার
বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি
