শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ২৬ মে ২০২৫
প্রথম পাতা » বিনোদন » নায়ক ফেরদৌসকে ছাড়াই আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’
প্রথম পাতা » বিনোদন » নায়ক ফেরদৌসকে ছাড়াই আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’
৩৯৩ বার পঠিত
সোমবার ● ২৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নায়ক ফেরদৌসকে ছাড়াই আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বিনোদন ডেস্ক::
নায়ক ফেরদৌসকে ছাড়াই আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। কলকাতার প্রয়াত চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত সিনেমাটি ১৯৯৮ সালে প্রথমে চ্যানেল আইতে প্রিমিয়ার হয়। তারপর দর্শকের আগ্রহে এটি মুক্তি দেয়া হয় প্রেক্ষাগৃহেও। মুক্তির পর সেটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ছবির গল্প, সংলাপ, শিল্পীদের অভিনয় দারুণ মুগ্ধতা ছড়িয়েছিল। গানগুলো পৌঁছে গিয়েছিল দুই বাংলার পথে প্রান্তরে। বিশেষ করে তরুণদের কাছে খুবই সাড়া ফেলেছিল সিনেমাটি।

প্রথম ছবি দিয়েই জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন নায়ক ফেরদৌস। পেয়েছিলেন সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

আজও এই ছবি মানেই নব্বই দশকের এক সমুদ্র নস্টালজিয়া, রোমান্টিকতার প্রতীক। ফেরদৌসের পাশাপাশি সিনেমাটির অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীও কলকাতার গন্ডি পেরিয়ে বাংলার ভাষার সিনেমাপ্রেমীদের স্বপ্নের নায়িকাতে পরিণত হয়েছিলেন। কণ্ঠশিল্পী নচিকেতা জয় করে নিয়েছিলেন দুই বাংলার শ্রোতাদের মন।

দীর্ঘ ২৭ বছর পর এবার আসছে ছবিটির সিকুয়েল। এর নাম রাখা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। আজ সোমবার রাজধানীর উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এ সিনেমার শুটিং শুরু হচ্ছে। এমন তথ্যই নিশ্চিত করেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

ইমপ্রেসের সঙ্গে নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র। পরিচালনা করবেন কামরুজ্জামান।

জানা গেছে, এই সিনেমায় অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবিসহ আরও বেশ কয়েকজন অভিজ্ঞ শিল্পী। কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে একঝাঁক নতুন অভিনয়শিল্পীদের। তাদের নাম পরিচয় জানা যাবে আজ মহরতে। তবে এটুকু নিশ্চিত হওয়া গেছে এই সিনেমায় থাকছেন না ফেরদৌস। থাকছেন না ‘হঠাৎ বৃষ্টি’র নায়িকা প্রিয়াঙ্কাও।

নচিকেতার গান কি থাকবে? এমন প্রশ্নের জবাবে ইমপ্রেস জানায়ে, সেটিও নিশ্চিত নয়।

নতুন প্রজন্মের কাছে পুরোনো আবেগ নতুন করে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমার যাত্রা।



বিষয়: #  #  #  #  #



আর্কাইভ

---
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা