শিরোনাম:
ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২৫ মে ২০২৫
প্রথম পাতা » বিনোদন » অক্ষয়ের আইনি নোটিশের জবাব দিলেন পরেশ রাওয়াল
প্রথম পাতা » বিনোদন » অক্ষয়ের আইনি নোটিশের জবাব দিলেন পরেশ রাওয়াল
৩৫৬ বার পঠিত
রবিবার ● ২৫ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অক্ষয়ের আইনি নোটিশের জবাব দিলেন পরেশ রাওয়াল

বিনোদন ডেস্ক::
অক্ষয়ের আইনি নোটিশের জবাব দিলেন পরেশ রাওয়াল

‘হেরা ফেরি ৩’ নিয়ে বলিউডে চলছে তুমুল বিতর্ক। সিনেমা থেকে সরে দাঁড়ানোর পর পরেশ রাওয়ালের নামে আইনি নোটিশ পাঠিয়েছেন অক্ষয় কুমার। এবার সেই নোটিশের জবাবে মুখ খুললেন পরেশ। শনিবার এক্স (পূর্বতন টুইটার)-এ তিনি তার অবস্থান পরিস্কার করেছেন।

সেখানে অভিনেতা লেখেন, ‘আমার আইনজীবী আমিত নায়েক একটি যথাযথ জবাব পাঠিয়েছেন। এটা পড়ার পরই সব বিষয় মিটে যাবে।’

সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর বিষয়ে পরেশ জানান, সময় এবং অর্থ নিয়েই অনিশ্চয়তা ছিল। ছবির শুটিং শুরু হবে আগামী বছর। এটি মুক্তি পাবে আরও পরে। প্রায় দুই বছর অপেক্ষা করতে হতো পুরো পারিশ্রমিকের জন্য। তাই আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

পরেশ রাওয়াল ইতিমধ্যেই ফেরত দিয়েছেন ১১ লাখ রুপির সাইনিং অ্যামাউন্ট। সঙ্গে দিয়েছেন ১৫ শতাংশ সুদও। তবু প্রযোজকপক্ষ তার উপর ক্ষুব্ধ।

অক্ষয় কুমারের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, ‘এই সিনেমার পেছনে অনেক খরচ হয়েছে। অভিনেতাদের পারিশ্রমিক, লোকেশন, সরঞ্জাম, ট্রেলারের শুটিংসহ সব মিলিয়ে অনেক খরচ। এ সময়ে পরেশ রাওয়ালের সরে যাওয়াটা হতাশাজনক।’

‘হেরা ফেরি’ সিরিজে পরেশ রাওয়ালের ‘বাবুরাও’ চরিত্র এতটাই জনপ্রিয় যে তার না থাকা মানেই সিনেমার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। ছবির আরেক অভিনেতা সুনীল শেঠি হতাশা প্রকাশ করেছেন। ভক্তরাও হতাশ।

এখন দেখার বিষয়, পরেশ রাওয়ালের উত্তর পেয়ে অক্ষয় কুমার কী পদক্ষেপ নেন। সেইসঙ্গে আদৌ ‘হেরা ফেরি ৩’ ছবিটি নির্মাণ হবে কী না সে নিয়েও তৈরি হয়েছে সংশয়।



বিষয়: #  #  #  #  #  #  #



আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭
রাজধানীর সড়ক থেকে অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
যুদ্ধের মধ্যে ভূমিকম্পে কাঁপল ইরান
নির্বাচনের ২ দিন আগে ড. ইউনূসকে ভিভিআইপি ঘোষণা
ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট প্রধানমন্ত্রীর বরাবরে এক নাগরিকের বিস্ফোরক অভিযোগ
লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান
ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি
তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংঘাতে ২ বাংলাদেশি নিহত, আহত ৭
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেলেন সুজাউদ্দৌল্লা
বাংলাদেশি নাগরিকদের মার্কিন অভিবাসী ভিসা বন্ধ
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা
মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস মধ্যপ্রাচ্যের তিন দেশের
খামেনির পর চলে গেলেন তার স্ত্রীও!
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত
দেশে এলো আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ
ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত