বুধবার ● ২৯ মে ২০২৪
প্রথম পাতা » Default Category » পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ২৮
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ২৮
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ২২ জন।
বুধবার (২৯ মে) দেশটির বেলুচিস্তান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে । দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে বেলুচিস্তান প্রদেশের ওয়াশুক জেলায় ভ্রমণের সময় টায়ার ফেটে বাসটি উল্টে খাদে পড়ে যাওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ অন্তত ২৮ জন নিহত হয়েছেন। উদ্ধারকারী ও লেভিস কর্মকর্তাদের মতে, দুর্ঘটনায় আরও প্রায় ২২ জন আহত হয়েছেন এবং তাদের বাসিমার সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জিও নিউজ বলছে, যাত্রীবাহী বাসের টায়ার ফেটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা। বাসটি গোয়াদর থেকে কোয়েটার দিকে যাচ্ছিল।
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন। একইসঙ্গে আহতদের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং আহতদের জন্য প্রার্থনা করেছেন।
এর আগে চলতি মে মাসে একই ধরনের দুর্ঘটনায় পাঞ্জাবের খুশব জেলায় একটি ট্রাক খাদে পড়ে যাওয়ায় একই পরিবারের ১৩ জন নিহত এবং আরও নয়জন আহত হয়েছিলেন। খুশাবের পাঞ্জ পীর মানওয়ান রোডে ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা ঘটে।
এছাড়া চলতি মাসেই গিলগিট বাল্টিস্তানের দিয়ামের জেলার প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণের সময় একটি যাত্রীবাহী বাস সরু পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে যাওয়ার পরে ২০ জন প্রাণ হারান। সেই ঘটনায় আহত হয়েছিলেন আরও ২১ জন।
ভোর সাড়ে ৫টার দিকে দিয়ামের কারাকোরাম হাইওয়ের যশোখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিল।
বিষয়: #পাকিস্তান




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
