শনিবার ● ১৭ মে ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » নতুন রূপে জনপ্রিয় মডেলের বাইক আনলো রয়্যাল এনফিল্ড
নতুন রূপে জনপ্রিয় মডেলের বাইক আনলো রয়্যাল এনফিল্ড
তথ্যপ্রযুক্তি ডেস্ক::

বিশ্বের অন্যতম স্টাইলিশ ও জনপ্রিয় বাইক রয়্যাল এনফিল্ড। একের পর এক বাইক এনে গ্রাহকদের মন জয় করছে। এই বাইকের জনপ্রিয়তা শুধু এখন নয় এর সূচনালগ্ন থেকেই তরুণ থেকে বৃদ্ধ সবার পছন্দের তালিকায় শীর্ষে ছিল। এবার রয়্যাল এনফিল্ড আনতে চলেছে তাদের জনপ্রিয় মডেলের বাইক তবে নতুন রূপে।
সংস্থার জনপ্রিয় বাইক রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০। এই বাইককে এক নতুন রূপে নিয়ে এসেছে বাজারে। একটি নতুন পিক ব্রোঞ্জ রঙে দেখা যাচ্ছে এই বাইক যা কেবলমাত্র পাওয়া যাবে মিড-স্পেক ড্যাশ ভ্যারিয়ান্টে। নতুন লুকে রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০ খুবই শক্তিশালী এবং প্রিমিয়াম একটা লুক দিচ্ছে।
রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০ বাইকের ইঞ্জিন বা মেকানিক্যাল স্পেসিফিকেশনে কোনও বদল করা হয়নি। গেরিলা ৪৫০-এ শেরপা ৪৫০ ইঞ্জিন রয়েছে যা কিনা হিমালয়ান ৪৫০ বাইকেও লাগানো রয়েছে। এমনকী এই ইঞ্জিনের পারফরম্যান্স আরও ভাল হয়েছে এখন।
৪৫২ সিসির সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন এটি। এই ইঞ্জিনে ৮ হাজার আরপিএমে ৩৯.৫২ বিএইচপি শক্তি এবং ৫৫০০ আরপিএমে ৪০ এনএম টর্ক উৎপন্ন হয়। এই বাইকটিতে স্লিপ ও ক্লাচ অ্যাসিস্ট সহ একটি ৬ স্পিডের গিয়ারবক্স লাগানো রয়েছে।
এই বাইকের লুকে নতুন ছোঁয়া দিতে পিক্স ব্রোঞ্জ রঙের ভ্যারিয়ান্ট আনা হয়েছে বাজারে। আর তার সঙ্গেই আপনি পেয়ে যাবেন ড্যাশ ভ্যারিয়ান্টে স্মোক সিলভার রং যা আগে কেবলমাত্র বেস স্পেক অ্যানালগ ভ্যারিয়ান্টেই পাওয়া যেত। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে গ্রাহকদের চাহিদার ভিত্তিতেই এই রংটি ড্যাশ ভ্যারিয়ান্টে যুক্ত করা হয়েছে।
বাইকটির পুরোনো ভার্সন এখন বাজারে মোট ৩টি ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে যার দাম ও ফিচার্স আলাদা আলাদা। এর অ্যানালগ ভ্যারিয়ান্টের দাম মৌলিক ফিচার্স এবং সিলভার স্মোক রং আপনি পেয়ে যাবেন, রয়্যাল এনফিল্ড গেরিলার এই বাইকের মডেলের দাম ভারতীয় বাজারে ২ লাখ ৩৯ হাজার রুপি। ড্যাশ ভ্যারিয়ান্টের দাম হতে চলেছে ২ লাখ ৪৯ হাজার রুপি এবং এতে ডিজিটাল ডিসপ্লে, পিক্স ব্রোঞ্জ ও স্মোক সিলভার কালার অপশন পাবেন গ্রাহকরা।
সূত্র: এবিপি নিউজ
বিষয়: #আনলো #এনফিল্ড #জনপ্রিয় #নতুন #বাইক #মডেলের #রূপে #রয়্যাল










প্রযুক্তির নতুন দিগন্ত
ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত
হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু
নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট
ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান 