শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ১৪ মে ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » জ্যাকসন হাইটসে আড্ডায় আমরা তিন জন।
প্রথম পাতা » প্রবাসে » জ্যাকসন হাইটসে আড্ডায় আমরা তিন জন।
৩২২ বার পঠিত
বুধবার ● ১৪ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জ্যাকসন হাইটসে আড্ডায় আমরা তিন জন।

শেখ শফিকুর রহমান,নিউইয়র্::
জ্যাকসন হাইটসে আড্ডায় আমরা তিন জন।
আজ মঙ্গলবার ১৩ই মে বিকেল বেলা আমাকে যেতে হলো জ্যাকসন হাইটসে।যেহেতু আমি ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় বসবাস করি তাই সাবওয়ে সিক্স ট্রেনে চড়ে পার্কচেস্টার থেকে প্রথমে ম্যানহাটনের ফিফটি নাইনস্টেশন পর্যন্ত।তারপর গাড়ি বদলে আর ট্রেনে রোজভেল্ট এভিনিউ জ্যাকসন হাইট স্টেশন গিয়ে গাড়ি থেকে নেমে ভূগর্ভস্থ থেকে সিঁড়ি বেয়ে মাটির উপরে উঠে আসলাম।নিউইয়র্কে বেশ কিছু ট্রেন ভূগর্ভস্থ নিচ দিয়ে চলে আর কিছু মাটির উপরে ও চলে।সাবওয়ে দিয়ে চলাচল করলে যে কোন স্থানে তাড়াতাড়ি বা যথা সময়ে পৌঁছা যায়।সাবওয়ে গুলো সকাল বেলা আর বিকাল বেলা পিকহায়ার থাকে।পিকহাওয়ারে সাবওয়ের ট্রেন গুলোতে এত বেশি যাত্রী থাকে যে তিল ধারনের জায়গা থাকে না।জ্যাকসন হাইটস নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় স্থান যেখানে সবাই একবার হলেও গিয়ে থাকবেন।আমার অভিজ্ঞতা হলো আমি পাঁচ বছর আগে প্রথম নিউইয়র্ক এসে কাজ নিয়েছিলাম পাপায়াজ চিকেন রেস্টুরেন্টে।সেখানে ছিলেন আমার এক সহকর্মী পাকিস্তানি নাগরিক নাম জামিল ভাই।সে জ্যাকসন হাইটসে বসবাস করতো এবং আমরা যেখানে কাজ করতাম ব্রঙ্কসের থার্ড এভিনিউর ওয়ান ফিরটি নাইন স্টোরে।তাকে বললাম জামিল ভাই ম্যা কভি জ্যাকসন হাইট নেহি গিয়া আপকা সাথ জানাহুগা।সে বলে কই বাত নেই ম্যা লেকে যায় গা।তারপর তার সাথে প্রথম জ্যাকসন হাইট যাই।তারপর তো প্রতি সপ্তাহেই জ্যাকসন হাইটসে ঘুরতে গিয়েছি।আজকে সাবওয়ে স্টেশন থেকে একা হাঁটতে হাঁটতে মুল বাজার নবান্ন প্রিমিয়ার রেস্টুরেন্টের দিকে আসলাম।তখন বিকেল বেলা পরিচিত কাউকে না পেয়ে সোজা চা খেতে প্রিমিয়ার রেস্টুরেন্টের প্রবেশ মুখে দেখা হয়ে যায় নিউইয়র্কের জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব মইনুল হক চৌধুরী হেলাল ভাইয়ের সাথে।আমাকে দেখে বললেন শফিক ভাই আপনাকে পেয়ে ভালো হলো ভিতরে চলেন।আমরা দুজন ভিতরে গিয়ে দেখি বসে আছেন সিলেটের আরেক বিখ্যাত এডভোকেট ও কবি সুফিয়ান আহমেদ চৌধুরী ভাই।হেলাল ভাই বললেন শফিক ভাই আমি চলে যাবো আসেন আমরা তিনজনে মিলে একটা সেলফি ছবি তুলে রাখি।তখন আমি আমার মোবাইল দিয়ে আমরা তিনজনের ছবি তুলে হেলাল ভাইকে বিদায় জানাই।পরে কবি সুফিয়ান ভাই চায়ের আমন্ত্রণ জানালে তাকে বলি আমি চা খাবো।তিনি আমার জন্য চা নিয়ে আসলেন।দুজনে বসে এবার প্রথমে পরিচয় পর্ব সেরে নিলাম।বলে রাখি হেলাল চৌধুরী ভাইয়ের সাথে নিউইয়র্কে বিভিন্ন সমিতির নানান অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আগেই পরিচয় হয়ে গিয়েছিল।তাই হেলাল ভাইয়ের সাথে একটা সখ্যতা গড়ে উঠেছে।যেহেতু আমি একজন প্রথম আলো উত্তর আমেরিকার সাংবাদিক তার জন্য সংগঠনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আরো বেশি সখ্যতা তৈরি হয়েছে।যেহেতু কবি সুফিয়ান চৌধুরী ভাইয়ের সাথে পুর্বে ব্যক্তিগতভাবে পরিচয় ছিলনা।যেটা ছিল শুধু ফেসবুকের মাধ্যমে পরিচয়।তারজন্য অবশ্য আগেই চেনাজানা ছিলো তার লেখালেখি সম্পর্কে।চায়ের আড্ডায় পুরো সিলেট বিভাগের অনেক কিছু নিয়ে আলোচনা করছি দুজনে।এরি ফাঁকে সুফিয়ান ভাই মিশিগানে বসবাসরত সিলেট বেতারের গীতিকার হেলাল উদ্দিন রানা ভাইকে মোবাইল কল করে আমার সাথে পরিচয় করিয়ে দিলেন।কথা প্রসঙ্গে রানা ভাইয়ের সাথে তার গান নিয়ে আলোচনা হয় এবং তার একটা অত্যন্ত জনপ্রিয় গান “এই কলমি লতা হিরামতির গায়” গানটির কিছু গেয়ে শুনালাম।তিনি বললেন গান শুনি কি না বললাম।আমি এক সময় সিলেট বেতারে গীতিকার হিসেবে কন্ঠ শিল্পী হিসেবে ও নাট্য শিল্পী হিসেবে চেষ্টা করেছিলাম কিন্তু সফল হয়নি।একটু আক্ষেপ ছিল তাকে বিষয়টি জানালাম।সাথে দুজন স্মৃতি রোমন্থন করলাম।সেই সময় সিলেট বেতারে ছিলেন অনুষ্ঠান প্রযোজক সাজেদা বেগম,শিবু ভট্টাচার্য,শ্রীমঙ্গল উপজেলার গীতিকার শিল্পী একে আনাম,রঙ্গলাল দেব চৌধুরীর কথা।আজ অনেকেই বেঁচে নেই।বেতারে সুযোগ পাওয়ার জন্য মীরের ময়দান স্টুডিওতে কতবার যে গিয়েছি তার হিসেব নেই।রানা ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে মোবাইল ফোন রেখে দিলাম।তারপর আবার সুফিয়ান ভাইয়ের সাথে দীর্ঘ সময় আড্ডা দিতে দিতে দুজনে একটা সেলফি তুলে রাখলাম।যেহেতু আমি নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের একটি সভায় যোগ দিতে গিয়েছিলাম তাই সুফিয়ান চৌধুরী ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম আরেকবার দেখা হবে বলে।নিউইয়র্কে মিনি বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটসে প্রিমিয়াম রেস্টুরেন্টে চায়ের আড্ডায় সিলেট বারের খ্যাতিমান এডভোকেট কবি সুফিয়ান আহমেদ চৌধুরী ভাইকে সাথে নিয়ে আমি প্রথম আলো উত্তর আমেরিকার সাংবাদিক শেখ শফিক সাহিত্য সংস্কৃতি বিষয়ক দীর্ঘ আড্ডায় বেশ ভালো সময় কাটালাম।

লেখক:: শেখ শফিকুর রহমান, , সাংবাদিক ও কলামিস্ট, নিউইয়র্ক।



বিষয়: #  #  #  #  #  #



প্রবাসে থেকে আরও

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল।
ব্রঙ্কসে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার মাহফিল। ব্রঙ্কসে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার মাহফিল।
“মাল্টিফেইথ ইফতার-পার্টি সফলভাবে সম্পন্ন” “মাল্টিফেইথ ইফতার-পার্টি সফলভাবে সম্পন্ন”
নির্বাচন পরবর্তি বাংলাদেশের সাথে ভারত সহ প্রতিবেশীদের সম্পর্ক নিয়ে লিংক ইন্ডিয়ার সেমিনার নির্বাচন পরবর্তি বাংলাদেশের সাথে ভারত সহ প্রতিবেশীদের সম্পর্ক নিয়ে লিংক ইন্ডিয়ার সেমিনার
বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ব্রঙ্কসে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের ইফতার মাহফিল। ব্রঙ্কসে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের ইফতার মাহফিল।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে মা‌হে রমজানে দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে মা‌হে রমজানে দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ
ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত। ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত।
সিলেট টু ম্যানচেষ্টার  ফ্লাইট বন্ধের সিন্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে বৃটেনের নিউপোর্ট শহরে সভা অনুষ্ঠিত সিলেট টু ম্যানচেষ্টার ফ্লাইট বন্ধের সিন্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে বৃটেনের নিউপোর্ট শহরে সভা অনুষ্ঠিত

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
গণঅভ্যুত্থানের পর নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আজ বায়ুদূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা
বিশেষ ফ্লাইটে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান-কলিম উদ্দিন আহমদ মিলন এমপি
কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ
মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ
দৌলতপুরে বদ্যৈুতকি র্শট-র্সাকটিে কৃষকরে বসতবাড়ি পুড়ে ছাই
শিগগিরই চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি কর্মচারীদের সকাল ৯ টার মধ্যে অফিসে উপস্থিতির নির্দেশ
জামায়াত কর্মী নিহতের ঘটনায় বিএনপি নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
আলামিন দেশীয় অস্ত্র সহ সেনাবাহিনীর হাতে আটক
কোস্টগার্ডের অভিযানে জবাইকৃত হরিণ ও ফাঁদসহ শিকারি আটক
সুনামগঞ্জের ছাতক বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের হরিলুট : প্রধানমন্ত্রীর বরাবরে অভিযোগ
সুনামগঞ্জে হুমকীদাতার বিরুদ্ধে জিডি করলেন বিএনপি নেতা বুলবুল
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭
রাজধানীর সড়ক থেকে অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
যুদ্ধের মধ্যে ভূমিকম্পে কাঁপল ইরান
নির্বাচনের ২ দিন আগে ড. ইউনূসকে ভিভিআইপি ঘোষণা