সোমবার ● ১২ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » আত্রাইয়ে ইউপি মেম্বারসহ ৬জন গ্রেফতার
আত্রাইয়ে ইউপি মেম্বারসহ ৬জন গ্রেফতার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
![]()
নওগাঁর আত্রাই থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন ইউপি মেম্বারসহ ৬জনকে গ্রেফতার করেছে। রোববার রাতে উপজেলা বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,রোববার রাতে অপরাধীদের ধরতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার ও পাঁচুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ফৌজদার (৬০) কে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার মধ্য বোয়ালী গ্রামের কবেজ আলীর ছেলে। আত্রাই থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলার তদন্তপ্রাপ্ত আসামী তিনি। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় উপজেলার মিরাপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে ওমর ফারুক ওরফে রাসেল,সাজাপ্রাপ্ত পলাতক আসামী হিসাবদী নগর গ্রামের আব্দুর রহমানের ছেলে মুসা সরদার ও জগদাস গ্রামের হুরমত আলীর ছেলে মনিরুল ইসলাম এবং আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী মধু গুড়নই গ্রামের সামাদ প্রামানিকের ছেলে নাজমুল প্রামানিক ও নাজমুলের স্ত্রী আখি বিবিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়: #আত্রাইয় #ইউপি #গ্রেফতার #মেম্বারসহ










কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা 