সোমবার ● ১২ মে ২০২৫
প্রথম পাতা » Draft » হবিগঞ্জের বানিয়াচংয়ে টিপুর বাড়িতে সেনাবাহিনীর অভিযান। ইয়াবাসহ ৩মাদক ব্যবসায়ী গ্রেফতার।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে টিপুর বাড়িতে সেনাবাহিনীর অভিযান। ইয়াবাসহ ৩মাদক ব্যবসায়ী গ্রেফতার।।
আকিকুর রহমান রুমন:

হবিগঞ্জের বানিয়াচং সদরে কুখ্যাত মাদক সম্রাট টিপুর বাড়িতে সেনাবাহিনীর অভিযানে ২৪০পিছ
ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করার খবর পাওয়া গেছে। জানাযায়,১১মে রবিবার সন্ধ্যার পূর্ব মুহূর্তে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়ন সাউথ পাড়া(তাম্বলীটুলা)মহল্লায় মৃত সিরাজ মিয়ার পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী টিপুর বাড়িতে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী।
তাদের অভিযান পরিচালনাকালে ইয়াবা ব্যবসায়ী টিপু,মনির ও মাদক সেবনকারী নাসির নামের ৩জনকে মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো ইয়াবা ব্যবসায়ী মনির আহমেদ(৩৫)
তাম্বলীটুলা মহল্লার মৃত ফজলু মিয়ার পুত্র। কুখ্যাত ইয়াবা সম্রাট টিপু(৪৫)তাম্বুলী টুলা(সাউথ পাড়া)মহল্লার
মৃত সিরাজ মিয়ার পুত্র। এবং (ইয়াবা সেবনকারী)নাসির মিয়া(২২)তাম্বুলী টুলা মহল্লার নবী হুসেন মিয়ার পুত্র।
এসময় তাদের কাছ থেকে ২৪০ পিস ইয়াবা, ৪০ ফুয়েল পেপার, ০৪ স্মার্ট মোবাইল, ০১ বাটন মোবাইল, ০৪ ইয়াবা সেবনকারী গ্যাস লাইট, ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এই অভিযানের বিষয়টি বানিয়াচং থানা পুলিশ সত্যতা নিশ্চিত করে বলেন,আগামীকাল মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
বিষয়: #অভিযান #ইয়াবাসহ #গ্রেফতার #টিপুর #বানিয়াচংয়ে #বাড়িতে #ব্যবসায়ী #সেনাবাহিনীর #হবিগঞ্জের #৩মাদক










দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
