রবিবার ● ১১ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতক-সিলেট রেলপথ সংস্কার কাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব ।
ছাতক-সিলেট রেলপথ সংস্কার কাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব ।
ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি::
![]()
ছাতক-সিলেট রেলপথ সংস্কার কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রূপম আনোয়ার। শনিবার (১০ মে) সকালে তিনি ছাতক বাজার রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রজেক্টের কাজ পরিদর্শন করেন।
উন্নয়ন কাজ পরিদর্শনের সময় রেলওয়ের ঢাকা বিভাগীয় রব্যবস্থাপক মহিউদ্দিন আরিফ,ছাতক বাজার রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী সৈয়দ আজমাঈন মাহতাব, সিলেটের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী রেজাউল হক, ছাতক বাজার রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (কার্য) আব্দুন নুর, ছাতক রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আসাদুজ্জামান খাঁন,সিলেট থেকে ছাতক রেলপথ সংস্কার কাজ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেনের বিভিন্ন পর্যায়ের কনসালটেন্টবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রূপম আনোয়ার এ প্রতিবেদককে বলেন,সরকার সিলেট-ছাতক রেলপথ সংস্কার কাজ হাতে নিয়েছে। দ্রুত রেলপথ সংস্কার করে আগামী বছর সিলেট-ছাতক রেলপথে ট্রেন চলাচল শুরু হবে বলে তিনি আশাবাদী।
আধুনিকান রেলস্টেশন নির্মাণ সহ রেলপথের গুণগত মান বজায় রেখে কাজ করার জন্য তিনি প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন বলে জানান।##
মো:আ: র: মা:
বিষয়: #অতিরিক্ত #কাজ #ছাতক #পরিদর্শন #রেলপথ #সংস্কার #সচিব #সিলেট










টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট 