শিরোনাম:
●   বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান ●   ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার ●   মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক ●   দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড ●   যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ●   মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য ●   দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি ●   খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির ●   যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার ●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক! ●   বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক ●   ​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? ●   হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক ●   তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার ●   স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের ●   টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১৪ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিএনপি: মধ্যরাতে কমিটি বিলুপ্ত- ‘ব্যর্থতার’ খেসারত নাকি পুনর্গঠন
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিএনপি: মধ্যরাতে কমিটি বিলুপ্ত- ‘ব্যর্থতার’ খেসারত নাকি পুনর্গঠন
২৮৭ বার পঠিত
শুক্রবার ● ১৪ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি: মধ্যরাতে কমিটি বিলুপ্ত- ‘ব্যর্থতার’ খেসারত নাকি পুনর্গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ চারটি মহানগর কমিটি, সহযোগী সংগঠন যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ছাত্রদলের চারটি নগর কমিটি বিলুপ্ত ঘোষণার পর অনেকেই মনে করছে দলটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে।

তবে বৃহস্পতিবার (১৩ জুন) মধ্যরাতে অনেকটা হুট করেই এসব কমিটি বাতিলের বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রচারের পর দলটির বিভিন্ন পর্যায়ে অনেকে বিস্মিত হয়েছেন। তবে যারা বাদ পড়েছেন তারা দলের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিএনপি: মধ্যরাতে কমিটি বিলুপ্ত- ‘ব্যর্থতার’ খেসারত নাকি পুনর্গঠনবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেছেন, কমিটি বাতিল বা পরিবর্তন আনা দলের নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডের অংশ।

তিনি বলেন, এটা খুব স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। যেসব জায়গায় কমিটি বিলুপ্ত হয়েছে সেখানে নতুন কমিটি আসবে। এ প্রক্রিয়া চলমান থাকবে।

কিন্তু বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও স্থায়ী কমিটিতেও পরিবর্তন আসবে কি না, এলে তা কাউন্সিলের মাধ্যমে হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সরকারের অব্যাহত নিপীড়নের কারণে আমরা অনেক দিন কাউন্সিল করতে পারিনি। সামনে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী দলের নেতৃত্ব আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত, বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের মার্চে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর কাউন্সিল হওয়ার কথা থাকলেও দলটি সেটি করতে পারেনি।

যদিও ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কাউন্সিল করতে পারিনি তা নয়, সরকারের কারণে করা যায়নি। চেয়ারপারসন খালেদা জিয়াসহ আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে ছিলেন ও আছেন। এমন পরিস্থিতিতে কাউন্সিল কীভাবে করা সম্ভব?’

মধ্যরাতে কমিটি বিলুপ্ত- ‘ব্যর্থতার’ খেসারত নাকি পুনর্গঠন

বৃহস্পতিবার মধ্যরাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পাশাপাশি চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। ২০২১ সালের অগাস্টে ঢাকা উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি করা হয়েছিল।

পাশাপাশি, যুবদলের কেন্দ্রীয় কমিটিও বাতিল ঘোষণা করা হয়। এরপর দলের আরেক সহযোগী সংগঠন ছাত্রদল জানায় যে তারাও ঢাকা মহানগরের চারটি কমিটি বাতিল করেছে।

মধ্যরাতে এমন বিজ্ঞপ্তির খবর দলের ভেতরে জানাজানি হওয়ার পর এ নিয়ে সারাদেশে দলের অভ্যন্তরে নানা ধরনের আলোচনা ও পর্যালোচনা শুরু হয়। কেউ কেউ খবরটি শুনে বিস্ময় প্রকাশ করেন।

তবে দলের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতার সাথে আলাপ করে জানা গেছে, গত বছর জুলাই থেকে সরকার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২৯ জুলাই ঢাকার প্রবেশ মুখে অবস্থানের কর্মসূচি সফল না হওয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নগর কমিটিগুলো দলের মধ্যে তীব্র সমালোচনার মুখে পড়ে। সহযোগী সংগঠনের নেতাদের সাথে এক বৈঠকে এসব নিয়ে তখনই ক্ষোভ প্রকাশ করেছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর কয়েক দিনের মধ্যেই ছাত্রদল সভাপতির পদ থেকে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে ‘অসুস্থতার কারণ দেখিয়ে’ সরিয়ে দিয়েছিলেন তারেক রহমান, যা দলের মধ্যে তোলপাড় তৈরি করেছিল। এরপর ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে ডাকা মহাসমাবেশ ভণ্ডুল হওয়ার ঘটনাতেও এসব নেতাদের ভূমিকা নিয়ে সমালোচনা হচ্ছিল।

পরে টানা অবরোধ কর্মসূচি পালন করলেও বিএনপির বর্জনের মধ্যেই চলতি বছরের জানুয়ারিতে সংসদ নির্বাচন হয়ে যায় এবং আওয়ামী লীগ আবারো সরকার গঠন করে।

দলের সূত্রগুলো বলছে মহাসচিব নিজেও স্থায়ী কমিটির সভায় সম্মেলন করা এবং দলের সব স্তরে পরিবর্তনের পক্ষেই মত দিয়েছিলেন।

‘তবে নির্বাচনের আগে ও পরে আমাদের বহু নেতাকর্মী আটক হয়েছিলেন। যাদের অনেকেই গত কয়েক মাসে মুক্তি পেয়েছেন। নেতাদের জেলে রেখে কমিটি বাতিলের দিকে যাওয়া হয়নি। এখন যেহেতু নেতারা অনেকেই জামিনে বেরিয়ে এসেছেন তাই শীর্ষ নেতৃত্ব হয়তো কমিটি বিলুপ্ত করার জন্য এটাকেই ভালো সময় মনে করেছে,’ বলছিলেন জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য।

যদিও বৃহস্পতিবার মধ্যরাতে নগর কমিটিগুলো বাতিলের সিদ্ধান্ত সিনিয়র নেতাদেরও অনেকের জানা ছিল না।

কাউন্সিল হবে? নাকি কাউন্সিল ছাড়াই কমিটি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতার সাথে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তাতে এখনি দলটির কাউন্সিল আয়োজনের সম্ভাবনা কম।

তবে পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটিতে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।

পুনর্গঠন বা সংযোজন বিয়োজন দলের অভ্যন্তরীণ রুটিন ওয়ার্ক। আর কাউন্সিল হলে আপনারা তা দেখতে পাবেন, বলেছেন আলমগীর।

‘সময় সুযোগ বুঝে কাউন্সিলের উদ্যোগ নেয়া হতে পারে’ বলে মন্তব্য করেছেন দলের একজন সহ-সভাপতি।

প্রসঙ্গত, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান যে কাউকেই দলের মধ্যে তার পদ থেকে সরিয়ে দিতে পারেন কিংবা কাউকে নিয়োগ দিতে পারেন।

দলের নেতাদের বড় অংশেরই ধারণা গঠনতন্ত্রের এই বিধান বলেই নির্বাহী কমিটিসহ বিভিন্ন পর্যায়ের কমিটিতে পরিবর্তন এনে ‘আপাত পুনর্গঠন’ প্রক্রিয়া সম্পন্ন হবে।

সূত্র: বিবিসি



বিষয়: #



প্রধান সংবাদ থেকে আরও

বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা  সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার

আর্কাইভ

---
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা