মঙ্গলবার ● ৬ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » চট্টগ্রামে সাড়ে তিন হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার
চট্টগ্রামে সাড়ে তিন হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধি::
![]()
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে তিন হাজার ৫৫০ পিস ইয়াবাসহ আমিরুল হাসান নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নগরীর ডবলমুরিং থানাধীন আসকারাবাদ এলাকা থেকে সোমবার রাতে মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের একটি টিম তাকে গ্রেফতার করে। এসময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিকে মঙ্গলবার (৬ মে) সকালে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি (বন্দর-পশ্চিম) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শ্রীমা চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসকারাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান থেকে তিন হাজার ৫৫০ পিস ইয়াবাসহ আমিরুল হাসান নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমিরুল কক্সবাজার থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে এনে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিষয়: #ইয়াবাসহ #কারবারি #গ্রেফতার #চট্টগ্রামে #তিন #সাড়ে #হাজার










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 