সোমবার ● ৫ মে ২০২৫
প্রথম পাতা » Draft » মরহুম ইমাম মাওলানা রইস উদ্দীন (রহ.) এর নির্মম হত্যাকাণ্ড ছারছীনা পীর ছাহেবের শোক, প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত বিচার দাবী
মরহুম ইমাম মাওলানা রইস উদ্দীন (রহ.) এর নির্মম হত্যাকাণ্ড ছারছীনা পীর ছাহেবের শোক, প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত বিচার দাবী
বজ্রকণ্ঠ:::
![]()
গাজীপুরের টঙ্গীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইমাম মাওলানা রইস উদ্দীন (রহ.) কে মিথ্যা অভিযোগ এনে মব তৈরী করে নির্মমভাবে মারপিট করা হয়। এরপর তাঁকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি, ন্যুনতম মানবিক সহায়তা থেকেও বঞ্চিত করা হয়েছে। এমনকি পানি পর্যন্ত খেতে দেওয়া হয়নি। ফলে গুরুতর আহত অবস্থায় তিনি ইন্তিকাল করেন। এ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও মর্মান্তিক। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অতি দ্রুততার সাথে অপরাধীদেরকে বিচারের সম্মুখীন করার দাবী জানাই।
উল্লেখ্য ইতোপূর্বে বিগত সরকারের আমলে ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া ইসলামিয়ার সাবেক ছাত্র বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা নুরুল ইসলাম ফারুকী (রহ.) কে শহীদ করা হয়েছিল। কিন্তু অদ্যবধি এর কোনো সুষ্ঠু বিচার করা হয়নি। আমি দ্ব্যার্থহীনভাবে বলতে চাই, বাংলাদেশের অধিকাংশ জনগণ শান্তিপ্রিয় ও সুন্নি মুসলিম। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এটাকে শান্তিপ্রিয় মুসলিমদের দূর্বলতা ভাবলে ভুল হবে। অতি দ্রুত মরহুম ইমাম মাওলানা রইস উদ্দীন (রহ.) সহ ইতোপূর্বে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সেসকল হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত সকল হত্যাকারীদের তদন্তপূর্বক সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য জোর দাবী জানাচ্ছি।
বিষয়: #ইমাম #মরহুম #মাওলানা










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 