বৃহস্পতিবার ● ১৩ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » দৌলতপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক নারী আসামি গ্রেফতার
দৌলতপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক নারী আসামি গ্রেফতার
কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে ১ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক এক নারী আসামি মোছা. সুরাইয়া বানু (৩৯) গ্রেফতার হয়েছে।
বুধবার রাত ১০.৪০টায় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সে একই গ্রামের মৃত হাসেম আলীর মেয়ে।
র্যাব সূত্র জানায়, মোছা. সুরাইয়া বানুর বিরুদ্ধে মাদক আইনে মিরপুর থানায় একটি মামলা হয় যার নং-৪১/২০। এ মামলায় তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি মোছা. সুরাইয়া বানু পলাতক থাকার গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল সোনাইকুন্ডি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পরে তাকে বৃহস্পতিবার দৌলতপুর থানায় হস্তান্তর করেছে র্যাব।
বিষয়: #দৌলতপুর










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 