শুক্রবার ● ২ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুন্সিগঞ্জ থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস
মুন্সিগঞ্জ থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস
মনির হোসেন
![]()
মুন্সিগঞ্জের গজারিয়ায় নদীতে গোসল করতে নেমে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস ডুবুরীদল।
শুক্রবার (২ মে) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১ মে বৃহস্পতিবার মুন্সিগঞ্জের গজারিয়ায় চর কিশোরগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে দুপুর ৩ টায় ৭ বন্ধু গোসল করতে গেলে নয়ন (২৬) নামের এক যুবক নিখোঁজ হয়। দুপুর ৪টায় স্থানীয় লোকজন তথ্যটি স্টেশন কমান্ডার পাগলা (নারায়ণগঞ্জ) কে অবহিত করেন। তাৎক্ষণাৎ কোস্টগার্ড সদর দপ্তরের অনুমতিক্রমে স্টেশন কমান্ডার পাগলা (নারায়নগঞ্জ) সার্চ এন্ড রেসকিউ অভিযান পরিচালনার নিমিত্তে বিসিজি স্টেশন গজারিয়া হতে একটি চৌকস দলসহ ৩ জন ডুবুরি এবং ৬ সদস্যসহ অতিদ্রুত স্পিডবোট যোগে ঘটনাস্থলে প্রেরণ করেন।
পরবর্তীতে ফায়ার সার্ভিস এর ডুবুরি দলও ঘটনাস্থলে উপস্থিত হয়। কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে সার্চ এন্ড রেসকিউ অভিযান পরিচালনা করে এবং বিকাল সাড়ে ৫ টায় উক্ত ব্যক্তির লাশ উদ্ধার করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, পরবর্তী কার্যক্রমের জন্য উদ্ধারকৃত লাশ গজারিয়া নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিষয়: #উদ্ধার #করেছে #কোস্টগার্ড #থেকে #ফায়ার #মরদেহ #মুন্সিগঞ্জ #যুবকে #সার্ভিস










ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র 