বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু
খন্দকার জালাল উদ্দিন:

কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত ইসলাম (১৮) নামে এক এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের বাগোয়ান গার্লস কলেজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত উপজেলার মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন মন্ডলের ছেলে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, শান্ত বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে প্রাগপুরের দিকে যাচ্ছিলেন। বাগোয়ান গার্লস কলেজের নিকট স্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলিকে ক্রস করতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে ছুটে আসা দ্রুতগতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় শান্ত গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শান্তর ব্যবহৃত গাড়ি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপার দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়: #এক #জনের #দুর্ঘটনায় #দৌলতপুরে #মৃত্যু #সড়ক










হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক 