শিরোনাম:
●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু ●   বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম ●   মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি ●   হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার ●   ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড ●   হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ ●   ​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু ●   হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস ●   তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ ●   ​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে ●   সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ৫ম বারের মতো ‘বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে হুয়াওয়ে
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ৫ম বারের মতো ‘বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে হুয়াওয়ে
৩৫৮ বার পঠিত
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫ম বারের মতো ‘বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে হুয়াওয়ে

সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ:::
৫ম বারের মতো ‘বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে হুয়াওয়ে
ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫: বাংলাদেশে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ক্যাশলেস সোসাইটি গঠনে বিকাশকে সহযোগিতার জন্য পঞ্চমবারের মতো ‘পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে হুয়াওয়ে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে হুয়াওয়ে সাউথ এশিয়ার ক্যারিয়ার নেটওয়ার্ক বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ঝো শাওফেং (টিম) এবং অ্যাকাউন্ট ডিরেক্টর ডু কংকং-এর হাতে পুরস্কার তুলে দেন বিকাশ-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর এবং প্রতিষ্ঠানটির ইভিপি অ্যান্ড হেড অব সাপ্লাই চেইন, প্রোকিউরমেন্ট মোহাম্মদ রাশেদুল আলম।
২০১৭ সাল থেকে হুয়াওয়ে ও বিকাশ কৌশলগত প্রযুক্তি সহযোগিতার মাধ্যমে একসাথে কাজ করে আসছে। বর্তমানে হার্ডওয়্যার ও সফটওয়্যারের পাশাপাশি কারিগরি সহযোগিতা দিচ্ছে হুয়াওয়ে। এর আওতায় হুয়াওয়ে মোবাইল মানি সল্যুশনসহ বিভিন্ন ধরনের আর্থিক সেবা সরবরাহ করেছে। বিগত কয়েক বছর থেকে নিজেদের অগ্রযাত্রায় সহযোগীদের ভূমিকাকে স্বীকৃতি দিতে বিকাশ এই পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করে আসছে। উক্ত পুরস্কারটি গতবছরে হুয়াওয়ের যে পেশাদারিত্বের সাথে বিকাশ-এর সাথে একসাথে কাজ করেছে তারই একটি স্বীকৃতি।
বিকাশ-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর বলেন, “যাত্রার শুরু থেকেই বিকাশের মূল লক্ষ্য ছিল আর্থিক ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করা। এই লক্ষ্য অর্জনে গ্রাহকদের সেবা দিতে আমাদেরকে সর্বোচ্চ মানের প্রযুক্তি ব্যবহার করতে হয়। বিশ্বের অন্যতম শীর্ষ আইসিটি অবকাঠামো ও প্রযুক্তি প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে কাজ করে আমরা প্রত্যাশা অনুযায়ী মান নিশ্চিত করতে পেরেছি। বছরের পর বছর ধরে সহযোগী হিসেবে হুয়াওয়ের প্রচেষ্টার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। হুয়াওয়ের অত্যাধুনিক প্রযুক্তি, গ্রাহকদেরকে সর্বোচ্চ মানের সেবা দিতে আমাদেরকে সক্ষম করে তুলেছে।”
হুয়াওয়ে সাউথ এশিয়ার ক্যারিয়ার নেটওয়ার্ক বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ঝো শাওফেং (টিম) বলেন, “বর্তমানের হুয়াওয়ের ফিনটেক সেবা এশিয়া ও আফ্রিকার ৬০টিরও বেশি বাজারে ব্যবহৃত হচ্ছে। সবমিলিয়ে বাংলাদেশসহ বিশ্বের ৪১০ মিলিয়নেরও বেশি মানুষ প্রতিষ্ঠানটির ফিনটেক সেবা গ্রহণ করছে। বাংলাদেশের আইসিটি অবকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হুয়াওয়ে সব সময় প্রস্তুত। বিকাশের সঙ্গে আমাদের এই পথচলা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সম্মিলিতভাবে আমরা এমন এক উন্নয়নের পথে এগিয়ে যেতে পারি, যা শুধু ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সব স্তরের মানুষের উপকারে আসবে।”
আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করতে ও দেশের আরও বেশি মানুষকে ডিজিটাল অর্থনীতির আওতায় আনতে ২০২৩ সালে প্রতিষ্ঠান দুইটি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর ফলে বিকাশ ও হুয়াওয়ের সহযোগিতা আরও দৃঢ় হয়।
সম্প্রতি এমডব্লিউসি ২০২৫-এ হুয়াওয়ে ও বিকাশের ডিজিটাল ঋণ সেবা ‘পে লেটার’-এর জন্য যৌথভাবে ‘গ্লোমো বেস্ট ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। এই সেবার মাধ্যমে বাংলাদেশে ব্যাংকিংয়ের আওতার বাইরে থাকা জনসাধারণ স্বল্পমেয়াদের ক্ষুদ্র ঋণ নিতে পারেন। সেবাটির মাধ্যমে ব্যাংকিং সেবার অপ্রতুলতা ও এর ফলে সৃষ্ট বেশি সুদে অপ্রাতিষ্ঠানিক ঋণের মতো সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হয়েছে।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

প্রযুক্তির নতুন দিগন্ত প্রযুক্তির নতুন দিগন্ত
ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত
হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু
নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট
ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে
সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস