শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » বিশেষ » সংগ্রামের গল্পে নতুন প্রজন্মের অনুপ্রেরণা
প্রথম পাতা » বিশেষ » সংগ্রামের গল্পে নতুন প্রজন্মের অনুপ্রেরণা
৩১৮ বার পঠিত
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংগ্রামের গল্পে নতুন প্রজন্মের অনুপ্রেরণা

সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ:::
সংগ্রামের গল্পে নতুন প্রজন্মের অনুপ্রেরণা
সফলতাকে আমরা প্রায়ই ট্রফি, শিরোনাম কিংবা সোশ্যাল মিডিয়ার ক্যাপশনের মাধ্যমে উদযাপন করি। অথচ এর পেছনে লুকিয়ে থাকে বছরের পর বছর পরিশ্রম, ধৈর্য আর নীরব সংগ্রামের গল্প। ইনফিনিক্স, তরুণদের জনপ্রিয় টেক ব্র্যান্ড, তাদের নতুন নোট ৫০ সিরিজের বিজ্ঞাপনে সেই অদেখা যাত্রার গল্পকেই সামনে এনেছে—যেখানে সফলতার পাশাপাশি উঠে এসেছে সংগ্রাম আর হার না মানা ইচ্ছাশক্তির প্রতিচ্ছবি।

নির্মাতা তানভীর মাহমুদ দীপের পরিচালনায় নির্মিত এই বিজ্ঞাপনে উঠে এসেছেন তিনজন অনুপ্রেরণাদায়ক বাংলাদেশি—বক্সার সুরা কৃষ্ণ চাকমা, ফটোসাংবাদিক কেএম আসাদ এবং নারী রেসার কাশফিয়া আফরা। তারা প্রত্যেকেই সহজ পথের বদলে বেছে নিয়েছেন কঠিন পথ, স্বাচ্ছন্দ্যের জায়গা ছেড়ে এগিয়ে গেছেন দৃঢ় সংকল্পে।

রাঙামাটির পাহাড়ি এলাকা থেকে উঠে আসা বক্সার সুরা কৃষ্ণ চাকমা রিংয়ে পা রাখার বহু আগে থেকেই সংগ্রাম করে আসছেন। সীমিত সুযোগ আর অবহেলার মাঝেও একনিষ্ঠ প্রচেষ্টা আর দৃঢ় ইচ্ছাশক্তির জোরে তিনি জাতীয় পর্যায়ে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন। তার গল্প ফুটিয়ে তুলেছে বিজ্ঞাপনের মূল থিম ‘পারফরম্যান্স’, যেখানে সত্যিকারের লড়াইগুলো প্রায়শই অদৃশ্য থেকে যায়।

অন্যদিকে, ফটোসাংবাদিক কেএম আসাদ তার ক্যামেরার লেন্সে বন্দি করেছেন শরণার্থী সংকট থেকে শুরু করে জলবায়ু বিপর্যয় পর্যন্ত নানা বাস্তবতা। তার গল্প আমাদের শেখায়—গভীরভাবে দেখা শুধু দক্ষতা নয়, দায়িত্বও। ধৈর্য আর সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি দেখিয়েছেন, কীভাবে মনোযোগ শুধু আমাদের দেখার পদ্ধতিই নয়, কাজের দৃষ্টিভঙ্গিও বদলে দিতে পারে।

তৃতীয় চরিত্র কাশফিয়া আফরা, দেশের প্রথম নারী রেসার। যেখানে নারীদের রেসিং দুনিয়ায় প্রবেশের সুযোগ খুবই সীমিত, সেখানে কাশফিয়া নিজের গাড়ি নিজেই তৈরি করেছেন—আক্ষরিক ও প্রতীকী উভয় অর্থেই। তার গল্প মনে করিয়ে দেয়, সৌন্দর্যের পিছনে প্রায়ই থাকে কঠোর পরিশ্রম ও দৃঢ়তা।

এই বিজ্ঞাপন কেবল নান্দনিক নির্মাণ বা আবেগঘন গল্প বলার জন্য নয়, বরং সংগ্রামকে বাস্তবভাবে তুলে ধরার জন্যও প্রশংসিত হয়েছে। এখানে নেই কোনো অতিরঞ্জিত অনুপ্রেরণা—বরং প্রতিটি বাধা ও সংগ্রামের রূঢ় বাস্তবতা স্পষ্টভাবে ফুটে উঠেছে।

নোট ৫০ সিরিজ বিজ্ঞাপনে পণ্যের প্রচার নয়, বরং সূক্ষ্মভাবে গল্পের সঙ্গে মিশে গেছে ইনফিনিক্স। তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ গড়ে তুলতে তারা বাস্তব অভিজ্ঞতা আর সত্যিকারের গল্পকেই সামনে এনেছে—যারা বাহবা নয়, বরং বাস্তবতাকে মূল্য দেয়।

এই গল্প কেবল একটি ফোনের নয়, বরং তাদের—যারা নীরবে এগিয়ে চলে, প্রতিটি ছোট সিদ্ধান্তে গড়ে তোলে নিজের ভবিষ্যৎ। চলচ্চিত্রের শেষ দৃশ্যে যখন আলো নিভে আসে, তখনও থেকে যায় এক স্পন্দন—মনে করিয়ে দেয়, প্রতিটি বড় যাত্রার শুরু হয় ছোট্ট একটুকরো সাহসিকতা দিয়ে।



বিষয়: #  #  #  #  #



বিশেষ থেকে আরও

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আজীবন সদস্য হলেন কবি রিপন শান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আজীবন সদস্য হলেন কবি রিপন শান
বহুপাক্ষিক দুনিয়ায় ভারসাম্যের কূটনীতিতে বেশ সতর্ক অবস্থানে ভারত বহুপাক্ষিক দুনিয়ায় ভারসাম্যের কূটনীতিতে বেশ সতর্ক অবস্থানে ভারত
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ
কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল
শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন

আর্কাইভ

---
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান