শিরোনাম:
●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু ●   বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম ●   মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি ●   হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার ●   ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড ●   হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ ●   ​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু ●   হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস ●   তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ ●   ​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে ●   সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ঈদুল আজহা উপলক্ষে স্যামসাং নিয়ে এল বিশেষ অফার
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ঈদুল আজহা উপলক্ষে স্যামসাং নিয়ে এল বিশেষ অফার
১৯৬ বার পঠিত
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদুল আজহা উপলক্ষে স্যামসাং নিয়ে এল বিশেষ অফার

সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ:::
ঈদুল আজহা উপলক্ষে স্যামসাং নিয়ে এল বিশেষ অফার
[ঢাকা, এপ্রিল ২৭, ২০২৫] ঈদুল আজহার সময়টাকে স্বাচ্ছন্দ্যময় করে তোলা এবং ঘরের প্রয়োজনীয় অ্যাপ্লায়েন্স আপগ্রেডের সুযোগ দিতে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ নিয়ে এসেছে ‘এই ঈদে ঘর সাজে স্যামসাং আমেজে’ শীর্ষক এক ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
এই ক্যাম্পেইনের আওতায় স্যামসাং ক্রেতারা ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার সহ সহজ ইএমআই সুবিধা পাচ্ছেন। নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটর, টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াশিং মেশিন এ উপভোগ করবেন সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা।
ক্যাম্পেইনটির আওতায় ক্রেতারা স্যামসাং সাইড বাই সাইড রেফ্রিজারেটর আরএস৭২ বি৪ (নেট ক্যাপাসিটি ৬৪৭ লিটার) ক্যাশব্যাক অফারে ১০ হাজার টাকা ছাড়ে কিনতে পারবেন ১,৮৯,৯০০ টাকায়। স্যামসাং ৬৫-ইঞ্চি নিও কিউএলইডি ৪কে স্মার্ট টিভি ক্রয়ে ক্যাশব্যাক হিসেবে থাকছে ১৬৬,০০০ টাকা। এর ফলে ক্রেতারা ৩৯৫,৯০০ টাকা মূল্যের টিভিটি কিনতে পারবেন ২২৯,৯০০ টাকায়।
রেফ্রিজারেটরের উল্লেখযোগ্য অন্যান্য মডেলের মধ্যে রয়েছে আরটি৪৭ ৮এ বিস্পোক এআই রেফ্রিজারেটর (নেট ক্যাপাসিটি ৪৬৫ লিটার; মেইড ইন থাইল্যান্ড)। আগের মূল্য ১৬৫,৯০০ টাকার পরিবর্তে রেফ্রিজারেটরটির বর্তমান দাম ১৫৫,৯০০ টাকা। আরটি৩৫ বি১ রেফ্রিজারেটর (নেট ক্যাপাসিটি ৩৪৮ লিটার; মেইড ইন থাইল্যান্ড) এবং আরটি৩৫ ২২ (নেট ক্যাপাসিটি ৩৪৫ লিটার; মেইড ইন থাইল্যান্ড) যথাক্রমে ৯৯,৯০০ টাকা (আগের মূল্য ১০২,৯০০ টাকা) এবং ১০৯,৯০০ টাকায় (আগের মূল্য ১১৬,৯০০ টাকা) পাওয়া যাচ্ছে। রেফ্রিজারেটর মডেল আরটি৩১ বি১ (নেট ক্যাপাসিটি ৩০৫ লিটার; মেইড ইন থাইল্যান্ড) পাওয়া যাবে ৮৮,৯০০ টাকায় (পূর্বের মূল্য ৯০,৯০০ টাকা)। সবগুলো রেফ্রিজারেটরেই রয়েছে ডিজিটাল ইনভার্টারে ২০ বছরের ওয়্যারেন্টি।
পাশাপাশি, এ ক্যাম্পেইনের অধীনে আকর্ষণীয় ছাড়ে টিভিও কিনতে পারবেন ক্রেতারা। ৬৫ডিইউ৮০০০ মডেলের টিভিটি কেনা যাবে ১২৬,৯০০ টাকায়, যেখানে ক্যাশব্যাক অফার হিসেবে পাওয়া যাবে ৩৩,০০০ টাকা ছাড়। আবার ৪৩ডিইউ৮০০০ টিভি পাওয়া যাবে ৫৮,৯০০ টাকায়, যেখানে ক্যাশব্যাক হিসেবে পাওয়া যাবে ১১,০০০ টাকা। এছাড়াও, ক্রেতারা টপ লোড ডব্লিউএ১৩সিজি ওয়াশিং মেশিন কিনতে পারবেন ৬১,৯০০ টাকায়, যার আগের দাম ছিল ৬৩,৯০০ টাকা এবং ফ্রন্ট লোড ডব্লিউডব্লিউ৮০এজি ওয়াশিং মেশিন কেনা যাবে ৭২,৯০০ টাকায় (পূর্ব মূল্য ছিল ৭৬,৯০০ টাকা)।
এ ক্যাম্পেইন বিষয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “ঈদের সময়টা পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও খাবার-দাবারের বিশেষ আয়োজন সব মিলে আমাদের ঘর আরও বেশি আনন্দময় হয়ে ওঠে। ঈদুল আজহার এ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের ঘরকে আরও আধুনিক ও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে চাই। আমাদের বিদ্যুৎ-সাশ্রয়ী ও নান্দনিক ডিজাইনের টিভি এবং রেফ্রিজারেটরের মাধ্যমে ক্রেতারা তাদের ঘরকে সাজিয়ে তুলতে পারবেন।”
ক্রেতারা ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, র‍্যাংস ইমার্টসহ স্যামসাং অনুমোদিত ডিলার শো-রুমগুলোতে আকর্ষণীয় চমৎকার অফারগুলো উপভোগ করতে পারবেন।



বিষয়: #  #  #  #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

প্রযুক্তির নতুন দিগন্ত প্রযুক্তির নতুন দিগন্ত
ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত
হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু
নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট
ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে
সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস