শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১৩ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » তিশার পড়ে যাওয়া ঠেকিয়েছিলেন পরীমণি!
প্রথম পাতা » বিনোদন » তিশার পড়ে যাওয়া ঠেকিয়েছিলেন পরীমণি!
২৪০ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিশার পড়ে যাওয়া ঠেকিয়েছিলেন পরীমণি!

গত ৭ জুন একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে নতুন করে খবরের শিরোনামে এসেছেন চিত্রনায়িকা পরীমণি। শোতে বেশ কয়েকজন নায়িকার সঙ্গে র‌্যাম্পে হাঁটেন চিত্রনায়ক শাকিব খান। এদিন তার সঙ্গে পরীমণি ছাড়া আরও উপস্থিত ছিলেন বিদ্যাসিনহা মিম, পূজা চেরি, তানজিন তিশা ও সাবিলা নূর।

একঝাঁক নায়িকাকে নিয়ে র‌্যাম্পে হেঁটে যখন বেশ হই চই ফেলে দিয়েছেন শাকিব, ঠিক তখনই ভিন্নভাবে আলোচনায় এসেছেন পরীমণি, মিম ও তানজিন তিশা।

তিশার পড়ে যাওয়া ঠেকিয়েছিলেন পরীমণি!দুই বছর আগে শরীফুল রাজের সঙ্গে জড়িয়ে মিমকে নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন পরী। সেই থেকেই দুজনের দ্বন্দ্ব।

জানা গেছে, শুক্রবারের ফ্যাশন শোতে পরীমণি-মিমের মধ্যে দ্বন্দ্ব নাকি মিটে গেছে। এরপরেই নেটিজেনদের নজর তিশার দিকে। সবার একটাই প্রশ্ন, এবার কি তিশার সঙ্গেও দ্বন্দ্ব মিটবে পরীমণি?

একটি ভিডিওকে কেন্দ্র করে নিয়ে তিশার সঙ্গেও ঝামেলা হয় পরীমণির। সেই থেকে সম্পর্ক রাখা তো দূর, কেউ কারও ছায়াও মাড়ান না তারা। কিন্তু শুক্রবারের অনুষ্ঠানে নাকি তিশার সঙ্গেও কথা বলার চেষ্টা করেছেন পরী।

বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমে তিশা জানান, তার সঙ্গে দ্বন্দ্ব মিটমাটের কী আছে? তার সঙ্গে আমার কথা বলার কোনো প্রয়োজনই নেই। অতীতে সে সামাজিকভাবে আমাদের কয়েকজনকে যেভাবে অপদস্থ করেছে, সেটা ভোলার নয়। সুতরাং তার সঙ্গে কথা বলা বা মেলামেশার কোনো দরকার নেই। তবে ওই মঞ্চের পেছনে সে এসে আমার হাত ধরেছিল। তখন হাই-হ্যালো না বলার কিছু নেই।

এদিকে পরীমণি বলেন, ‘সেদিন মঞ্চে ওঠার সময় খেয়াল করলাম, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তিশা পড়ে যাচ্ছিল। তখন আমি এগিয়ে গিয়ে তার পড়ে যাওয়া ঠেকাই। একটা মানুষ এমন করে পড়ে যাচ্ছে দেখে যে কেউই এগিয়ে যাবে, তো আমিও সেটা করেছি। এর চাইতে বেশি কিছু নয়।

তিনি আরও বলেন, ‘আমি যখন তিশার হাত ধরে তার পড়ে যাওয়া ঠেকাই, তখন সে আমাকে দেখে অনেকটা ভড়কে যায়। তখন সৌজন্য দেখিয়ে তিশাকে বলি, ‘তুমি ঠিক আছো তো?’ জাস্ট এটুকুই। কিন্তু এ ঘটনার চার দিন পর এসে শুনছি, আমি নাকি তিশার হাত ধরে কথা বলার চেষ্টা করেছি। আজব! এগুলোকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন অনেকে। নিশ্চয়ই তাদের অন্য উদ্দেশ্য আছে।

প্রসঙ্গত, রাজের ফেসবুক থেকে তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালের একটি ভিডিও প্রকাশিত হয়। এতে পরীমণির সঙ্গে রাজের দাম্পত্য কলহ আরও বেড়ে যায়। সেসময় এই ঘটনাকে কেন্দ্র করে চারদিকে হইচই পড়ে যায়। যদিও অনেকেই ভিডিও ফাঁসের ঘটনায় পরীমণিকে সন্দেহ করেন, যা নিয়ে তিশার সঙ্গে চিত্রনায়িকার সম্পর্কের অবনতি ঘটে।



বিষয়: #



আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহাড়াদারের ভুমিকা পালন করবে সরকার : সুনামগঞ্জে এ্যানি
নিজ নাগরিকদের ইসরায়েল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ
১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দোকানে ঢুকে পায়ের রগ কেটে যুবদল নেতাকে হত্যা
চাঁদাবাজি কাণ্ডে আলোচিত রিয়াদ আবারও গ্রেফতার
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ২
বৈষম্যবিরোধী আ ন্দো ল নে র সাবেক নেতা রিয়াদ কা*রা*গা*রে
হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তি
সাভারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৮
অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের জয়, সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা ভারতের
দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী
ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী
কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়ায় জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের অভিযান
হবিগঞ্জের বানিয়াচংয়ে খড়ের গাদায় আগুন!
মায়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ ১৯ পাচারকারী আটক