শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১৩ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » রাজনীতির চেয়ে অভিনয় সহজ, সুর পাল্টালেন কঙ্গনা!
প্রথম পাতা » বিনোদন » রাজনীতির চেয়ে অভিনয় সহজ, সুর পাল্টালেন কঙ্গনা!
৩৬৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজনীতির চেয়ে অভিনয় সহজ, সুর পাল্টালেন কঙ্গনা!

ভারতের নবনির্বাচিত বিজেপি-দলীয় এমপি ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের চড়কাণ্ডে সরগরম নেটদুনিয়া। ইতোমধ্যে এই ঘটনায় অভিযুক্ত সিআইএসএফের ওই নারী কনস্টেবল কুলবিন্দর কৌরকে গ্রেপ্তারের পাশাপাশি চাকরি থেকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রাজনীতির চেয়ে অভিনয় সহজ, সুর পাল্টালেন কঙ্গনা!নির্বাচনে টিকিট পাওয়ার পর কঙ্গনা জানিয়েছিলেন ভাবনার পুরোটা জুড়েই তার রাজনীতি। কিন্তু ভোটে জেতার পর গালে চড় পড়তেই পাল্টে গেল সুর।

এবার তিনি জানালেন, রাজনীতির চেয়ে অভিনয় সহজ। এক পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন অভিনেত্রী।

কঙ্গনা বলেন, এই প্রথম নয় যে, আমাকে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগেও বেশ কয়েকবার রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছিলাম। ‘গ্যাংস্টার’-এর পর আমাকে ভোটে দাঁড়ানোর টিকিট দেওয়া হয়েছিল। আমার প্রপিতামহ কম করে তিনবার বিধায়ক হয়েছিলেন। দেখুন, আপনি যদি এমন একটি পরিবারের অন্তর্ভুক্ত হন যেখানে আপানার পরিবারের অন্য কেউ সাফল্য পেয়েছিলেন, সেখানে স্থানীয় নেতারা আপনার কাছে তো আসবেই এই ধরনের প্রস্তাব নিয়ে। এটা খুবই স্বাভাবিক। শুধু আমি নয়, আমার বাবাও এই অফার পেয়েছিলেন। আমার দিদিও অ্যাসিড হামলা থেকে বেঁচে যাওয়ার পর তাকেও রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাই আমাদের কাছে রাজনৈতিতে যোগ দেওয়ার প্রস্তাব পাওয়াটা এমন কিছু বড় কথা নয়…আমি যদি এতে আগ্রহী না হতাম, তাহলে আমাকে এত কষ্টের মধ্য দিয়ে যেতে হতো না।

এ সময় তিনি বলেন, আমি আমার প্যাশনকে ফলো করেছিলাম। আর ছবির ক্ষেত্রে আমি যে শুধু অভিনয় করেছি তেমনটা নয়, সঙ্গে লেখক, পরিচালক এবং প্রযোজক হিসেবেও কাজ করেছি। সেখানেও যতটা একাত্ম হয়ে কাজ করেছি, এখানেও তার ব্যতিক্রম হবে না। এখানেও আমাকে যদি মানুষের সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে হয়, সেই ভাবেই কাজ করব। তবে এটা আমি অস্বীকার করব না যে রাজনীতি অভিনয়ের তুলনায় বেশ কঠিন একটা বিষয়।

প্রসঙ্গত, মান্ডি থেকে বিজেপির টিকিটে জয়ের মালা পরেছেন কঙ্গনা। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিক্রমাদিত্য সিংয়ের পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বেশ পোক্ত। মা-বাবা দুজনেই হেভিওয়েট রাজনীতিক হিসেবে পরিচিত হিমাচলে। ভোটের আগে অনেকের ধারণা ছিল প্রতিদ্বন্দ্বীর টিকিটি ছুতে পারবেন না। তবে ভোটের হিসাব বলেছে অন্য কথা। বিক্রম ধরাশয়ী হয়েছেন নায়িকার কাছে।



বিষয়: #



আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান
ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি
তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংঘাতে ২ বাংলাদেশি নিহত, আহত ৭
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেলেন সুজাউদ্দৌল্লা
বাংলাদেশি নাগরিকদের মার্কিন অভিবাসী ভিসা বন্ধ
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা
মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস মধ্যপ্রাচ্যের তিন দেশের
খামেনির পর চলে গেলেন তার স্ত্রীও!
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত
দেশে এলো আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ
ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত
চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা ছিলেন খামেনি
রমজানের পর সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু: ইসি মাছউদ
মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনা
ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
এবার সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান