শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাজার উচ্চশিক্ষা পুনর্গঠনে লন্ডনে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাজার উচ্চশিক্ষা পুনর্গঠনে লন্ডনে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
২৩২ বার পঠিত
রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজার উচ্চশিক্ষা পুনর্গঠনে লন্ডনে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

লন্ডন প্রতিনিধি: আজিজুল আম্বিয়া
গাজার উচ্চশিক্ষা পুনর্গঠনে লন্ডনে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত গাজা উপত্যকার উচ্চশিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে লন্ডনের কিংস কলেজের লুকাস লেকচার থিয়েটারে এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টায় শুরু হওয়া এই সম্মেলনে শিক্ষা, স্বাস্থ্য এবং মানবিক সহায়তা খাতে কাজ করা আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।

সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন যুক্তরাজ্যে ফিলিস্তিন মিশনের প্রধান অ্যাম্বাসেডর হুসাম জোমলট। ফিলিস্তিনের বর্তমান ভয়াবহ অবস্থা তুলে ধরে তিনি বলেন, “এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রয়োজন সহমর্মিতা, সহযোগিতা এবং শিক্ষার প্রতি অঙ্গীকার।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. খালেদা জহির (সিইও, রিফিউজি ক্রাইসিস ফাউন্ডেশন), প্রফেসর মাহমুদ লৌবানি (চেয়ার, পামেড একাডেমি), প্রফেসর জাবর আল-দাউর (প্রেসিডেন্ট, ইউনিভার্সিটি অব প্যালেস্টাইন), মি. টিম গুডেকার (রয়্যাল কলেজ অব সার্জনস অব ইংল্যান্ড), প্লাস্টিক সার্জন ভিক্টোরিয়া রোজ, ড. লুসিয়া প্রাডেলা (KCL UCU), ড. নাজি শাত (ডিন, ডেন্টাল স্কুল, ইউনিভার্সিটি অব প্যালেস্টাইন), মাসুম মাহবুব (সিইও, হিউম্যান কনসার্ন ইউএসএ), এবং আমিরা নিমারাওই (সিইও, হেলথ ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহীম চৌধুরী, সাংবাদিক তাওহিদুল করিম মুজাহিদ, সাংবাদিক ড.আজিজুল আম্বিয়া সহ বহু বিশিষ্টজন। বক্তারা গাজার পরিস্থিতি তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বিশ্ববাসীর প্রতি ভঙ্গুর ফিলিস্তিনকে সাহায্য করার আহ্বান জানান।

সম্মেলনের দ্বিতীয় পর্বে গাজার ডেন্টাল হেলথ পুনর্গঠনের জন্য একটি চ্যারিটি ডিনার আয়োজন করা হয়। সেখানে হিউম্যান কনসার্ন ইউএসএ-এর সিইও মাসুম মাহবুব গাজার চিকিৎসা খাতে ১ লাখ ব্রিটিশ পাউন্ড সহায়তার প্রতিশ্রুতি দেন। আরও বিভিন্ন উৎস থেকে প্রায় ১ লাখ পাউন্ডের প্রতিশ্রুতি আসে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজার চিকিৎসক ও শিক্ষকরা সম্মেলনে যুক্ত হয়ে সরাসরি গাজার মাটির বাস্তবতা তুলে ধরেন, যা উপস্থিত অতিথিদের গভীরভাবে নাড়া দেয়।

এই সম্মেলন শুধু একত্রিত হওয়ার নয়, বরং ক্ষতিগ্রস্ত শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো পুনর্গঠনে বাস্তবিক সহায়তার অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।



বিষয়: #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’ ‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।। নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে  জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

আর্কাইভ

---
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান