শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জের আউশকান্দিতে এক প্রবাসীর পুকুরপাড় থেকে একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ
নবীগঞ্জের আউশকান্দিতে এক প্রবাসীর পুকুরপাড় থেকে একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ
বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে :
![]()
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসীর বাড়ির সামনে একটি পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার (২৩ এপ্রিল) স্থানীয় বাসিন্দারা জালালপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ইকবাল মিয়ার বাড়ির সামনে পুকুরপাড়ে পড়ে থাকা একটি পাইপগান দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেন।
এ খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম-এর নির্দেশে এসআই কাজল সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাইপগানটি উদ্ধার করেন এবং থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিষয়: #আউশকান্দি #নবীগঞ্জ #পুকুরপাড় #প্রবাসী










স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ 