শিরোনাম:
●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ ●   ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ●   কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ●   পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার ●   বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন ●   কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী ●   নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট ●   বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ●   সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ ●   রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী ●   হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক ●   সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব ●   হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা ●   বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু ●   গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু ●   পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে ●   বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ১২ জুন ২০২৪
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » বাংলালিংকের মাইবিএল সুপার অ্যাপে এআই ভিত্তিক অ্যাডটেক প্রযুক্তি
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » বাংলালিংকের মাইবিএল সুপার অ্যাপে এআই ভিত্তিক অ্যাডটেক প্রযুক্তি
৪৩২ বার পঠিত
বুধবার ● ১২ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলালিংকের মাইবিএল সুপার অ্যাপে এআই ভিত্তিক অ্যাডটেক প্রযুক্তি

দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক, ভিওন অ্যাডটেক-এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় দেশের প্রথম টেলকো সুপার অ্যাপ, মাইবিএল-এ উন্নত অ্যাডটেক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এই উদ্ভাবনী চুক্তির ফলে মাইবিএল সুপার অ্যাপ গ্রাহকরা উন্নত অ্যাডটেক সেবা পাবেন। যা ভিওন-এর এআই ১৪৪০ কৌশল বাস্তবায়নেও সহায়ক হবে। এর মধ্য দিয়ে দেশের প্রথম ও একমাত্র টেলিকম অপারেটর হিসাবে কোনো টেলকো অ্যাপের মধ্যে উদ্ভাবনী অ্যাডটেক প্রযুক্তি যুক্ত করলো বাংলালিংক।
বাংলালিংকের মাইবিএল সুপার অ্যাপে এআই ভিত্তিক অ্যাডটেক প্রযুক্তিএই সমঝোতা চুক্তির মাধ্যমে উন্নত রিপোর্টিং টুলস এবং ক্লায়েন্ট অ্যাক্সেস যুক্ত করে, মাইবিএল সুপার অ্যাপে সুনির্দিষ্ট টার্গেটিং সুবিধাসহ বিজ্ঞাপন প্রচার করা যাবে। ডিমান্ড সাইড প্ল্যাটফর্ম (ডিএসপি)-সহ আধুনিক অ্যাডটেক প্রযুক্তি ব্যবহার করে, ব্র্যান্ডগুলি এখন মাইবিএল সুপার অ্যাপ-এর প্রায় নয় মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে পারবেন। এক্ষেত্রে তারা অডিয়েন্স ক্যাটাগরি, অঞ্চলভিত্তিক টার্গেটিং ও ক্রস-ডিভাইস ট্রেকিং এর সুবিধা পাবেন।
রিয়েল-টাইম বিডিং অ্যালগরিদম এবং বিড অপ্টিমাইজেশান কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ এই নতুন সংযোজনগুলো বিজ্ঞাপনের কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগকেও লাভজনক করে তুলবে। মাইবিএল সুপার অ্যাপের নতুন সংযোজিত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ও সহজ বাজেটিং-এর জন্য টুলস। এই সকল কিছুই যুক্ত করা হয়েছে ব্যবসায়ের জন্য আরও বেশি সুবিধা প্রদানের লক্ষ্যে।
সম্প্রতি বাংলালিংক কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত ও ভিওন অ্যাডটেক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার জর্জ হেল্ড এই ঘোষণা দেন। বাংলালিংক-এর ডিজিটাল পোর্টফোলিও সম্প্রসারণের ক্ষেত্রে এটি একটি অন্যতম মাইলফলক।
ভিওন অ্যাডটেক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার জর্জ হেল্ড বলেন, “এখন দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলি উন্নত অ্যাডটেক প্রযুক্তির মাধ্যমে গ্রাহক ক্যাটাগরি, জিওটার্গেটিং ও ক্রস-ডিভাইস ট্র্যাকিং সুবিধা গ্রহণ করে মাইবিএল সুপারঅ্যাপের গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবে। এর ফলে ব্র্যান্ডগুলি আরও সুনির্দিষ্ট ও প্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রচার করতে পারবে। এছাড়াও সর্বাধিক গ্রাহকের কাছে পৌঁছানোর ফলে বিনিয়োগও হবে লাভজনক। মাইবিএল সুপার অ্যাপে এই উন্নত অ্যাডটেক প্রযুক্তি যুক্ত করার কারণে, ব্র্যান্ডের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের অভিজ্ঞতাও সমৃদ্ধ হবে, যাতে তাদের কাছে প্রাসঙ্গিক ও অর্থপূর্ণ কনটেন্ট পৌঁছে। এই চুক্তিটি ব্র্যান্ড ও গ্রাহক উভয়ের সুবিধার জন্য আমাদের প্রচেষ্টাকে তুলে ধরে, যা একইসাথে উদ্ভাবনী ও দক্ষ ডিজিটাল সেবার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল উন্নয়নকেও এগিয়ে নিয়ে যাবে।”
বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “মাইবিএল সুপারঅ্যাপে অ্যাডটেক প্রযুক্তির সংযুক্তি উদ্ভাবনী ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংক-এর অবস্থানকে আরও মজবুত করবে। এই যৌথ উদ্যোগটি ব্র্যান্ড ও ভোক্তা উভয়কেই শক্তিশালী করতে আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। এক্ষেত্রে ভিওন অ্যাডটেক-এর প্রযুক্তি ও টানা চার বছরে আটবার ওকলা® স্বীকৃত দেশের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট বাংলালিংক ফোর-জি অন্যতম প্রভাবক হিসেবে কাজ করছে। এছাড়াও সম্প্রতি বাংলালিংক নেটওয়ার্ক দ্বিগুণ বাড়িয়ে ফোর-জি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ডিজিটালাইজেশনে সহায়তা করছে ও স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে কাজ করছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর ডিজিটাল বিজনেস ডিরেক্টর ফয়সাল আহমেদ, বাংলালিংক-এর ডিজিটাল প্ল্যাটফর্ম ডিপার্টমেন্ট হেড কাজী শারেকুজ জামানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।



বিষয়: #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম