সোমবার ● ১৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » খুলনায় নৌ অঞ্চলিক স্কাউটস-এর ১৩ তম সমাবেশ অনুষ্ঠিত
খুলনায় নৌ অঞ্চলিক স্কাউটস-এর ১৩ তম সমাবেশ অনুষ্ঠিত
মনির হোসেন::
![]()
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌ স্কাউটসের ১৩তম নৌ আঞ্চলিক সমাবেশের সমাপনী অনুষ্ঠান গত ১২ এপ্রিল শনিবার বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনায় অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে কমান্ডার খুলনা নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল গোলাম সাদেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মাঝে কমান্ডার ফ্লোটিলা ওয়েষ্ট, খুলনা অঞ্চলের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নৌ আঞ্চলিক সচিব, বাংলাদেশ স্কাউটস এবং এয়ার স্কাউটস এর কর্মকর্তাসহ বিভিন্ন পদবির সামরিক-অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত ৯ এপ্রিল ২০২৫ তারিখ হতে তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই সমাবেশে বাংলাদেশ স্কাউটস ও সকল জেলা নৌ স্কাউটস হতে প্রায় ৩৬০ জন স্কাউটস, স্বেচ্ছাসেবক, স্কাউট লিডার এবং নৌ ও স্কাউট কর্মকর্তা অংগ্রহণ করেন। সমাবেশে স্কাউটরা তাবুবাসের পাশাপাশি পিটি, তাবুকলা, হাইকিং, পাইওনিয়ারিং, বাঁধা অতিক্রমসহ মোট ১০ টি চ্যালেঞ্জ সম্পন্ন করে। সমাবেশে অংশগ্রহণকারী নৌ স্কাউটদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্যে প্রধান অতিথি তরুণ স্কাউটদের লেখাপড়ার পাশাপাশি স্কাউট কর্মসূচির মাধ্যমে সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার উপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে স্কাউট সদস্যদের পরিবেশনায় আয়োজিত মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। উলেখ্য, ৯ এপ্রিল ২০২৫ বানৌজা তিতুমীরের অধিনায়ক ও খুলনা জেলা নৌ স্কাউটসের কমিশনার উক্ত সমাবেশের উদ্বাধন করেন।
বিষয়: #অঞ্চলিক #অনুষ্ঠিত #খুলনায় #নৌ #সমাবেশ #স্কাউটস-এর #১৩ তম










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 