বৃহস্পতিবার ● ১০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢামেকের বাগান গেট থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
ঢামেকের বাগান গেট থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
বজ্রকণ্ঠ ডেস্ক::
![]()
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মাজিবুল আলম জানান, দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেলের বাগান গেটের বিপরীত পাশের ফুটপাতে অচেতন অবস্থায় এক ব্যক্তি পড়ে থাকার খবর পাই। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, স্থানীয় লোকের মুখে জানতে পেরেছি ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। তিনি ওই এলাকাতেই থাকতেন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমাদের ধারণা অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। এখন মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়: #অজ্ঞাতপরিচয় #উদ্ধার #গেট #ঢামেকের #থেকে #বাগান #ব্যক্তির #মরদেহ










মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন 