রবিবার ● ৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » শর্টস ভিডিও নির্মাতাদের জন্য সুখবর দিল ইউটিউব
শর্টস ভিডিও নির্মাতাদের জন্য সুখবর দিল ইউটিউব
অনলাইন ডেস্ক :::
![]()
শর্টস ভিডিও নির্মাতাদের জন্য সুখবর দিয়েছে ইউটিউব। সহজে ভিডিও সম্পাদনার সুযোগ দিতে নতুন পাঁচটি টুল যুক্ত করতে যাচ্ছে ভিডিও ইউটিউব।
এক ব্লগ বার্তায় ইউটিউব জানিয়েছে, শর্টস এডিটরে বড় ধরনের পরিবর্তন আসছে।
নতুন এই সুবিধার আওতায় বিল্ট-ইন ভিডিও এডিটরের মাধ্যমে সহজেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দৃশ্যের ধরন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে গান, সুর ও বার্তা যুক্ত করা যাবে।
এ ছাড়া শর্টস ভিডিওর টেমপ্লেটে ছবি ও ভিজ্যুয়াল ইফেক্ট যুক্তের পাশাপাশি ফোনের গ্যালারি থেকে ছবি সংগ্রহ করে বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে কাস্টম স্টিকার তৈরি করা যাবে।
নতুন টুলগুলো চালু হলে নির্মাতারা দ্রুত ভালো মানের মিউজিক ভিডিওর শর্টস তৈরি করতে পারবেন।
তবে টুলগুলো কবে নাগাদ চালু করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, শিগগিরই পর্যায়ক্রমে টুলগুলো উন্মুক্ত করা হবে।
বিষয়: #ইউটিউব #জন্য #দিল #নির্মাতা #ভিডিও #শর্টস #সুখবর










প্রযুক্তির নতুন দিগন্ত
ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত
হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু
নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট
ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান 