শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » লন্ডনে স্বাধীনতা দিবস উদযাপন
প্রথম পাতা » প্রবাসে » লন্ডনে স্বাধীনতা দিবস উদযাপন
২৯৭ বার পঠিত
রবিবার ● ৬ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লন্ডনে স্বাধীনতা দিবস উদযাপন

বজ্রকণ্ঠ ডেস্ক::
লন্ডনে স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন লন্ডনের আয়োজনে কেনসিংটনে অবস্থিত কপথ্রন তারা হোটেলে যথাযোগ্য মর্যাদায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের ইন্ডো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এমপি।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মহাসচিব আর্সেনিও ডমিনগেজ, কমনওয়েলথের মহাসচিব শার্লি আইয়র্কর বটচওয়ে, ব্রিটিশ পার্লামেন্ট সদস্য এবং হাউজিং, কমিউনিটি ও স্থানীয় সরকার বিষয়ক পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি রুশনারা আলী এমপি, বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং ব্রিটিশ-বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ ও যুক্তরাজ্যের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।

হাইকমিশনার আবিদা ইসলাম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি একই সঙ্গে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

হাইকমিশনার বাংলাদেশে সাম্প্রতিক আর্থ-সামাজিক অগ্রগতি, শান্তি প্রতিষ্ঠায় অব্যাহত প্রচেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান রাজনৈতিক রূপান্তরের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারত্বকে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, সংস্কৃতি এবং শিক্ষা ক্ষেত্রে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে, ১.২ মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীর নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে যুক্তরাজ্য ও আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রধান অতিথি ক্যাথরিন ওয়েস্ট এমপি সাম্প্রতিক বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান, উদ্যোক্তাবৃত্তি, জলবায়ু সহনশীলতা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের প্রতি যুক্তরাজ্য সরকারের চলমান সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং মানবিক চাহিদা ও টেকসই উন্নয়নের চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান। একই সঙ্গে, উভয় দেশের জন্য একটি সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের অর্জন ও সম্ভাবনা তুলে ধরা হয়। এছাড়াও, বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফাহমিদা নাবী পরিবেশন করেন একটি দেশাত্মবোধক গান, যা দর্শকদের মুগ্ধ করে। পরিশেষে, উপস্থিত অতিথিদের জন্য ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



বিষয়: #  #  #  #



প্রবাসে থেকে আরও

মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত
আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার। আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল
যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল। যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল।
“বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো” “বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো”
মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল।

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি