শনিবার ● ৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » অসুস্থ নবজাতকের চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড
অসুস্থ নবজাতকের চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড
মনির হোসেন:::
![]()
বরিশাল হতে ঢাকাগামী ‘কর্ণফুলী-৩’ এর মুমূর্ষ নবজাতক কে মেডিকেল সহায়তা প্রদান করেছে কোস্টগার্ড।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, আজ ০৫ এপ্রিল ২০২৫ তারিখ শনিবার সকাল ১১ টায় বরিশাল হতে ঢাকাগামী ‘‘কর্ণফুলী -৩’’ লঞ্চে অক্সিজেনরত অবস্থায় একটি নবজাতক শিশুকে নিয়ে মোঃ সবুজ (২৮) ও মোছা লিজা আক্তার (২৫) ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে অক্সিজেন শেষ হয়ে গেলে নবজাতকের অভিভাবকগণ কোস্টগার্ডের শরণাপন্ন হন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক অতিদ্রুত মেডিকেল সহায়তা প্রদানের নিমিত্তে ৫ সদস্যের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে গমন করে। উক্ত নবজাতক কে প্রাথমিকভাবে অক্সিজেন সহায়তা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য অভিভাবকসহ চাঁদপুর সদর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কোস্টগার্ডের সহায়তায় নবজাতকের আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরও বলেন, উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এরূপ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিষয়: #অসুস্থ #এগিয়ে #এলো #কোস্টগার্ড #চিকিৎসায় #নবজাতক










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 