বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » পরিবর্তন আনতে চাইলে পদ্ধতি বদলাতে হবে : ড. ইউনূস
পরিবর্তন আনতে চাইলে পদ্ধতি বদলাতে হবে : ড. ইউনূস
বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:::
![]()
বিশ্ব বাঁচাতে নতুন সভ্যতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘লোভ আমাদের ধ্বংস করেছে, বিশ্ব বাঁচাতে নতুন সভ্যতা দরকার।’
বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় বিমসটেক ইয়ং জেন ফোরামে এ কথা বলেন তিনি।
প্রচলিত ব্যবস্থায় বিশ্বে পরিবর্তন সম্ভব নয় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পরিবর্তন আনতে চাইলে পদ্ধতি বদলাতে হবে।
ড. ইউনূস বলেন, দেশ বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে। একই নিয়মে সবসময় চলা যায় না।
নতুন সভ্যতা গড়তে চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দারিদ্র দূর করতে অর্থ নয় কর্মক্ষেত্রের প্রয়োজন।
বিমসটেকের সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টায় ব্যাংকক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।
এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে রওনা হন তিনি।
সম্মেলনের প্রথম দিন আজ তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। আগামীকাল সম্মেলনে বক্তব্য দেবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন।
বিষয়: #আনত #ইউনূস #চাইলে #পদ্ধতি #পরিবর্তন #বদলাতে #হবে










ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম 