মঙ্গলবার ● ১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মৌলভীবাজার শাহ মোস্তফা পৌর ঈদগাহে হাজার হাজার মানুষের ঢল
মৌলভীবাজার শাহ মোস্তফা পৌর ঈদগাহে হাজার হাজার মানুষের ঢল
জিতু তালুকদা,মৌলভীবাজার:
![]()
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হাজারো হাজার মানুষের ঢল নেমে আসে মৌলভীবাজার হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে।
৩১ মার্চ (সোমবার) ঈদগাহে তিনটি জামাত হয়, প্রথম জামাত সকাল সাড়ে ৬ টায়, সকাল সাড়ে ৭ টায় ও সকাল সাড়ে ৮ টায় অনুষ্টিত হয়। এতে প্রথম জামাতে নামাজ আদায় করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন পৌর প্রশাসক ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান,জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন সহ হাজার হাজার মুসল্লীগণ।
প্রথম জামাতে ইমামতি করের জেলা জামে মসজিদের খতিব ও বাংলাদেশ আনজুমানে আল ইসলার জেলা সভাপতি, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম। সহযোগী (সানী) ইমাম হিসাবে উপস্থিত ছিলেন বায়তুল মোনাওয়ার জামে মসজিদের (স্ট্যান্ড মসজিদ) খতিব, জামেয়া দ্বীনীয়া মৌলভীবাজারের অধ্যক্ষ, হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।
দ্বিতীয় জামাতে ইমামতি করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব ও মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া মাদ্রাসা প্রিন্সিপাল শেখ মোহাম্মদ আব্দুল হক। সহযোগী (সানী) ইমাম হিসাবে উপস্থিত ছিলেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক মাহিরী।
তৃতীয় জামাতে ইমামতি করেনন, সুলতানপুর জামে মসজিদের খতিব ও আল জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা শামছুজ্জোহা। সহযোগী (সানী) ইমাম হিসাবে উপস্থিত ছিলেন, কাজিরগাঁও জামে মসজিদ খতিব মাওলানা ক্বারী মোঃ মোহাররম আলী। প্রত্যেক নামাজ শেষে দোয়ায় দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
বিষয়: #ঈদগাহে #ঢল #পৌর #মানুষের #মৌলভীবাজার #শাহ মোস্তফা #হাজার










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 