শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ২৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » Draft » সুনামগঞ্জে ঈদ উপহার প্রদান করলো বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ
প্রথম পাতা » Draft » সুনামগঞ্জে ঈদ উপহার প্রদান করলো বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ
৩৮৬ বার পঠিত
শুক্রবার ● ২৮ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জে ঈদ উপহার প্রদান করলো বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে সাংস্কৃতিক সংগঠণ বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের উদ্যোগে সংস্কৃতিসেবীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্থানীয় বাউল,কবি,যন্ত্র,নাট্যশিল্পী ও গীতিকারদের মাঝে এসব উপহারসামগ্রী প্রদান করা হয়। জেলা ত্রাণ ও পূনর্বাসন অফিসার এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ সাকিবুর রহমান উপকারভোগীদের মধ্যে ঈদ উপহার প্রদান কর্মসুচির শুভ উদ্বোধন করেন।
সুনামগঞ্জে ঈদ উপহার প্রদান করলো বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ
এসময় ৭১ এর মুক্তিযুদ্ধে সুনামগঞ্জের প্রথম শহীদ আবুল হোসেনের বিধবা স্ত্রী বিএনপি নেত্রী রহিমা বেগম,প্রবীণ বাউল শিল্পী তছকীর আলী,বাউল আব্দুল রব আব্দুল্লাহ,আয়োজক সংগঠণ বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক বাউল আল হেলাল,জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হাসান চৌধুরী, বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের যুগ্ম সম্পাদক গীতিকার নির্মল কর জনি,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বাউল রাজু আহমেদ রমজান,জেলা জাতীয়তাবাদী বাউল দলের সদস্য সচিব সাংবাদিক মোঃ আফতাব উদ্দিন,সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীন,বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিল্পী মোঃ জহুর আলী,জেলা ত্রাণ ও পূনর্বাসন অফিসের কর্মচারী মোঃ আব্দুল হালিম,আব্দুল ওয়াহিদ ও মোঃ জাহাঙ্গীর আলমসহ বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক বাউল আল হেলাল বলেন,এবার জেলার বিভিন্ন স্থানে ওরস মাহফিল বন্ধ,মাজার ভাংচুরসহ নানাকারণে সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গণের শিল্পীরা গান গাইতে পারেননি। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান পন্ড হওয়ায় মানবেতর দিনযাপন করছেন শিল্পীরা। বিষয়টি জেনে মানবিক সহায়তা কর্মসুচির আওতায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত ঈদুল ফিতরের উপহারসামগ্রী স্থানীয় বাউল শিল্পীদের মধ্যে বিতরনের নির্দেশ দেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া। জেলা প্রশাসকের নির্দেশে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত ও জেলা শিল্পকলা একাডেমির তালিকাভূক্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ প্রায় শতাধিক বাউল শিল্পীদের মধ্যে উক্ত ঈদুল ফিতর উপহার সামগ্রী প্রদান করে। আল হেলাল জেলা প্রশাসকের এ উদ্যোগকে মডেল ধরে সুনামগঞ্জের দুস্থ বাউল শিল্পীদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতিও উদাত্ত আহবাণ জানিয়েছেন। বাউল কামাল পাশা সংস্কারের পক্ষে গান গেয়েছেন “যে বান্ধিলো ঐ ঘরখানা তারনি তুই রাখছ খবর/পরিস্কারে রেখ মন তোর দেহ ভান্ড ঘর”গানটির উদ্ধৃত্তি দিয়ে আল হেলাল বলেন,এবার জেলার বিভিন্ন স্থানে ওরস মাহফিল বন্ধ,মাজার ভাংচুরসহ নানাবিধ ঘটে যাওয়া ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সুশিক্ষা,সুশাসন আর সুপরিবেশে সুস্থ সংস্কৃতি চর্চার দিকে ধাবিত হলে কেউ আমাদের প্রতিপক্ষ হবেনা। বাউল কামাল পাশা ওযু করে পাক পবিত্র হয়ে আসরে দাড়িয়ে একতারা বাজিয়ে গান গাইতেন উল্লেখ করে আল হেলাল বলেন,দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত আলেম ছিলেন ভাটিপাড়ার বাউল কামাল পাশা। তার সাথে যিনি পালা গান গাইতেন সেই প্রখ্যাত বাউল উকিল মুনশী মসজিদে ইমামতি করতেন। সুতরাং মাদকমুক্ত বিশুদ্ধ সংস্কৃতিই হচ্ছে আমাদের আবহমান কালের সংস্কৃতি। সুস্থ সংস্কৃতির এই ধারার বিকাশে বাউল কামাল পাশার মত মহান সাধককে মরণোত্তর রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবী জানান সুনামগঞ্জের বাউলরা।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা