বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৯
মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৯
বজ্রকণ্ঠ ডেস্ক::
![]()
রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার (২৬ মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আশিক (২৫), সুজন (২৪), শরীফ (২৩), শহিদুল (২২), রনি (২০), খোকন (৩২), চামেলী বেগম (৩২), পান্নু (৬০), রোমান (৩৫)।
মেহেদী হাসান বলেন, বুধবার (২৬ মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে রয়েছে, ডিএমপির মামলায় তিনজন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন, চাঁদাবাজির মামলায় তিনজন ও ওয়ারেন্টভুক্ত দুইজন। গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
বিষয়: #অপরাধে #গ্রেফতার ৯ #বিভিন্ন #মোহাম্মদপুরে










হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি 