সোমবার ● ২৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকায় চালু হবে অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার
ঢাকায় চালু হবে অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার
নিজস্ব প্রতিবেদক
চলতি মার্চ মাসের শেষের দিকে ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার চালু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
![]()
সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেন্স টু বাংলাদেশ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সিনিয়র সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও ঢাকাস্থ অস্ট্রেলিয়ার হাইকমিশনার মিস সুসান রাইল। চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন আইজিপি বাহারুল আলম এবং অস্ট্রেলিয়ার পক্ষে সই করেন অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইটচার্চ।
স্বরাষ্ট্র সচিব বলেন, অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারটা বাংলাদেশের বাইরে ছিল। বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রসেস এতদিন নয়াদিল্লি থেকে হয়ে আসছিল। তারা এই মাসের শেষ থেকে ঢাকায় কার্যক্রম শুরু করবে। ঈদের পরপরই হয়তো চালু হয়ে যাবে।
বিষয়: #অস্ট্রেলিয়ার #চালু #দেশব্যাপী সংবাদ #ভিসা #সেন্টার #হবে










বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক 