সোমবার ● ১০ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » তিন বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস
তিন বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস
সকাল থেকেই রাজধানীর আকাশে ছিল সন্ধ্যার আঁধার। এরপর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। টানা কয়েক দিনের অস্বস্তিকর গরমের পর এমনই স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী।
এছাড়া ঢাকাসহ সব বিভাগে সারদিনই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে ৩ বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
১০ জুন, সোমবার ফার্মগেট, বাংলামোটর, গুলিস্তান, পুরান ঢাকাসহ বেশ কিছু স্থানে বৃষ্টি হয়েছে। ঘণ্টাখানেকের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও অফিসগামীদের পড়তে হয় ভোগান্তিতে।
দেলোয়ার হোসেন নামে একজন বলেন, কয়েক দিনের গরমে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছিল। আজকের বৃষ্টিতে অনেক স্বস্তি লাগছে। তবে বৃষ্টির কারণে কাজে যেতে বেগ পেতে হচ্ছে।
এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, ঢাকাসহ সব বিভাগে সারদিনই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে ৩ বিভাগে ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসময় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
বিষয়: #পূর্বাভাস #বর্ষণ #ভারী










নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 