রবিবার ● ২৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » টেকনাফে কোস্টগার্ড র্যাবের যৌথ অভিযানে ইয়াবাসহ ৭ পাচারকারী আটক
টেকনাফে কোস্টগার্ড র্যাবের যৌথ অভিযানে ইয়াবাসহ ৭ পাচারকারী আটক
মনির হোসেন
![]()
টেকনাফের শাহপরীতে কোস্টগার্ড র্যাবের যৌথ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ ৭ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
আটককৃত পাচারকারীরা হলেন-সুলতান আহমেদ (৩৫),জাহাঙ্গীর হোসেন (২৬),আব্দুল্লাহ (২০),রিয়াজ উদ্দীন (১৯),আব্দুল মান্নান (২৫),কামাল হোসেন (৩০)
জাহাঙ্গীর আলম (২৯)।সকলেই টেকনাফ এর বাসিন্দা।
শনিবার (২২ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২ মার্চ শনিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী এবং র্যাব -১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন মহেশখালীয়া পাড়া হ্যাচারি সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটে ইঞ্জিন রুমের ভিতরে একটি ব্যাগের মধ্যে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ৪০,০০০ হাজার পিস ইয়াবাসহ ৭ জন ইয়াবা পাচারকারী আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #আটক #ইয়াবাসহ #কোস্টগার্ড #টেকনাফ #পাচারকারী #যৌথ #র্যাব










যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহত ২০১, আহত ৭৪৭
ইসরাইলি হামলায় ধসে পড়ল খামেনির বাসভবন
হামলায় খামেনি মারা গেছেন দাবি ইসরায়েলের, নাকচ ইরানের
ইরানের মধ্যাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল
আমি যত দূর জানি সর্বোচ্চ নেতা জীবিত আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানে শিক্ষাপ্রতিষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল অর্ধশতাধিক
ইরান-ইসরায়েল সংঘাতে জেদ্দায় আটকা মুশফিকুর রহিম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী-আইআরজিসি কমান্ডার নিহত
সাম্প্রদায়িক শক্তি প্রগতির দড়ি টেনে ধরতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের আগামীদিনের কাজ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী
