সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রবাসীদের ভোট নিয়ে ওআইসিভুক্ত দেশের সহযোগিতা চেয়েছে ইসি
প্রবাসীদের ভোট নিয়ে ওআইসিভুক্ত দেশের সহযোগিতা চেয়েছে ইসি
নিজস্ব প্রতিবেদক ::

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, এজন্য ওআইসিভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় নির্বাচন ভবনে ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসিভুক্ত ১০টি দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ওই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের ভোটার কার্যক্রম ও প্রবাসীদের অনলাইন ভোটিং নিয়েও সহায়তা চেয়েছে কমিশন।
এর আগে ১৯ দেশের মিশন প্রধানদের চিঠি দিয়ে ইসির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়।
এর মধ্যে ১০ দেশের মিশন প্রধানরা এ বৈঠকে অংশগ্রহণ করেন। নির্বাচন সুষ্ঠু করতে ওআইসি সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তারা।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতি ও প্রস্তুতির বিষয়ে এ বৈঠক হয়। সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বর্তমান কমিশনের সঙ্গে একই ইস্যুতে দেখা করেছেন।
আসছে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান তারা।
বিষয়: #ইসি #প্রবাসী #ভোট #সহযোগিতা










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 