রবিবার ● ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হাতিয়ায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে আটক ২
হাতিয়ায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে আটক ২
মনির হোসেন

নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে ২ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মার্চ রবিবার মধ্যরাত ২ টায় কোস্টগার্ড এবং পুলিশের সমন্বয়ে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আজিজিয়া বাজার এবং ৪ নং নলচিরা ইউনিয়নের দাশপাড়া বাজার সংলগ্ন এলাকায় পৃথক ২টি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে ২ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
আটককৃত দুর্ধর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী মামুন (৩৫) এবং মোঃ রিয়াজ উদ্দিন (২৫) হাতিয়া থানার বাসিন্দা। জানা যায় তাদের বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #আটক #কোস্টগার্ড #নেতৃত্ব #যৌথবাহিনী #হাতিয়া










কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ 