রবিবার ● ৯ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » তিন লাখ তালগাছ রোপণ করা চিত্তরঞ্জন দাসকে সম্মাননা স্মারক প্রদান
তিন লাখ তালগাছ রোপণ করা চিত্তরঞ্জন দাসকে সম্মাননা স্মারক প্রদান
বিশ্বজিৎ মজুমদার | বজ্রকণ্ঠ
যশোর: প্রায় ৩ লক্ষাধিক তালগাছ ও ৩৫ হাজার খেজুর গাছ রোপণ করা বৃক্ষপ্রেমী চিত্তরঞ্জন দাসকে সম্মননা স্মারক প্রদান করে সনাতন বিদ্যার্থী সংসদ অভয়নগর উপজেলা শাখা।
এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া কলেজের উপাধ্যক্ষ প্রশান্ত কুমার বিশ্বাস, শেখ আব্দুল ওহাব কলেজের অধ্যাপক তাপস বিশ্বাস, সনাতন বিদ্যার্থী সংসদ অভয়নগর শাখার সভাপতি বিকাশ রায়, সাংগঠনিক সম্পাদক অনুপম সাহা জয়, সহ-সাংগঠনিক সম্পাদক আভাস বাইন, যুগ্ম-সম্পাদক কৌশিক সাহা, সহ-গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মিথিলা হালদার, সমাজকল্যাণ সম্পাদক অমিত দত্ত,শক্তিনাথ ধর ও বিপ্লব রায়।
চিত্তরঞ্জন দাস নিজ খরচে এখন পর্যন্ত ২ লাখ ৮৮ হাজার তাল গাছের চারা রোপণ করেছেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের বাসিন্দা।
তালগাছের পাশাপাশি তিনি প্রায় ৩৫ হাজার খেজুর গাছের চারাও রোপণ করেছেন।
চিত্তরঞ্জন দাস বলেন, আমেরিকান এক গবেষকের গবেষণা একদিন খবরে দেখতে পাই। সেখানে দেখি একটা তাল গাছ কয়েক লাখ প্রাণীর অক্সিজেনের জোগান দেয়। শুধু তাই নয় তালগাছ পরিবেশের তাপমাত্রা স্বাভাবিক রাখে এবং বজ্রপাত থেকেও আমাদের রক্ষা করে। আর ওই সময়ে আমাদের গ্রামে অনেকে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যেত। পরিবেশের ভারসাম্য ও বজ্রপাত থেকে রক্ষা পেতে ২০০৮ সাল থেকে আমি তালগাছ রোপণ শুর করি।
অনুষ্ঠানের শেষে নওয়াপাড়া লোকনাথ গীতা বিদ্যাপীঠের বিদ্যার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
বিষয়: #বজ্রকণ্ঠ #বিশ্বজিৎ #মজুমদার #যশোর










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 