শুক্রবার ● ৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হিযবুত তাহরীরের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
হিযবুত তাহরীরের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। সংগঠনটি মিছিল নিয়ে বের হলে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে মিছিল পণ্ড করে দেয়।
শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মিছিল শুরু করলে এ ঘটনা ঘটে।
এর আগে, জুমার নামাজের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের হুঁশিয়ারিকে উপেক্ষা করে ‘মুক্তির এক পথ, খিলাফত, খিলাফত’ স্লোগানে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর।
দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা সংগঠন হিযবুত তাহরীর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে অনেকটা প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিল বৈঠকও করেছে সংগঠনটি। চট্টগ্রামেও পালন করেছে নানা কর্মসূচি।
শুক্রবার সংগঠনটি রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘মার্চ ফর খিলাফত’–এর ডাক দেয়। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে; বিভিন্ন জায়গায় লিফলেটও বিলি করছে।
দেশের আইন অনুযায়ী নিষিদ্ধ সংগঠন হওয়ায় হিযবুত তাহরীর কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে।
হিযবুত তাহরীরের পূর্বঘোষিত কর্মসূচি থাকায় পল্টন মোড় থেকে বায়তুল মোকাররমের চতুর্দিকের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ ছাড়াও কয়েকটি জায়গায় সেনাবাহিনীর সদস্যদেরকেও অবস্থান দিতে দেখা যায়।
বিষয়: #টিয়ার #তাহরীর #নিক্ষেপ #পুলিশ #শেল #সংঘর্ষ #সাউন্ড গ্রেনেড #হিযবুত










তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত 